নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষদের ভূমিকা এখন ইডির আতস কাঁচের তলায়। দুই জন ছাড়াও আরও এক বিধায়কের যোগ খুঁজে পাচ্ছে তদন্তকারী সংস্থা। কুন্তল ও তাপসদের সঙ্গে যোগ রয়েছে এক বিধায়কের। সূত্রের খবর, বিধায়কের মারফত চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত কুন্তল এবং তাপস। একইসঙ্গে ইডি সূত্রে খবর, প্রায় ৬৯ জন এজেন্টদের মাধ্যমে জেলাস্তরে টাকা তুলত তাপস ও কুন্তল। এর মধ্যে ২৩ জন গোপাল দলপতির সঙ্গে যোগ রেখেছিলেন।
আরও পড়ুনঃ Youtuber: চলে গেলেন ঝিলাম গুপ্ত, নেপথ্যে অসুখ নাকি দুর্ঘটনা?


ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে দেখা গেছে কুন্তল ও তাপস প্রায় ৩৪ কোটি টাকা চাকজরি দেওয়ার নাম করে তুলেছে। যার বেশীরভাগটাই নিয়েছে গোপাল দলপতি। যে বিপুল সংখ্যক এজেন্টদের মাধ্যমে টাকা তোলা হত, সেই তালিকা এখন ইডির হাতে। কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাট থেকে যে তালিকা মিলেছে, সেখানেই এজেন্টদের নাম রয়েছে। কোন এজেন্টদের কাছ থেকে কত টাকা তোলা হত? সবটাই ইডির নজরে।

ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে এমন একজনের নাম যা দেখে সন্দেহ আরও জোরালো হয়েছে তদন্তকারী সংস্থা। সেখানে এক ব্যক্তির নাম এমএলএ এমএসডি নামে রয়েছে। ইডির সন্দেহের তালিকায় রয়েছে মুর্শিদাবাদের এক বিধায়ক। ইডির সন্দেহ ওই বিধায়ক ২৪ জন চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছে। এছাড়াও কুন্তল ও তাপসদের কাছ থেকে যে সমস্ত এজেন্টদের নাম পাওয়া গেছে, সেখানেও চাকরি প্রার্থী তালিকা ও টাকা অঙ্ক লেখা রয়েছে।
কুন্তল ও তাপসদের সঙ্গে যোগ রয়েছে এক বিধায়কের, বিরাট তথ্য ইডির হাতে

এর আগে নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রভাবশালী নেতাদের নাম উঠে এসেছে। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের প্রভাবশালী নেতারাও। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই দলের তরফে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এবার কি বিধায়কের নাম জড়াতে চলেছে? তা নিয়ে ক্রমাগত জলঘোলা শুরু হয়েছে।










