সিটির পথেই আর্জেন্টিনার রাজপুত্র, জানুয়ারিতেই শুরু মেসিকে নিয়ে প্রাথমিক কথাবার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিটির পথেই আর্জেন্টিনার রাজপুত্র, জানুয়ারিতেই শুরু মেসিকে নিয়ে প্রাথমিক কথাবার্তা ।লা লিগা তার শেষ মহাতারকাকে হারাতে চলেছে তা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ বার্সেলোনা ছাড়ছেনই গ্রেট লিওনেল মেসি। এবার স্পেন ছেড়ে ইংল্যান্ডের পথে পা বাড়াতে চলেছেন আর্জেন্টাইন তারকা। ম্যাঞ্চেস্টার সিটিই মেসির প্রথম পছন্দ বলে খবর। ২০২১-এর জানুয়ারিতে ওই ব্রিটিশ ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে এলএম টেনের প্রাথমিক স্তরে কথা শুরু হবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।২০২১ সালের জুনে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি সমাপ্ত হচ্ছে।

আরও পড়ুনঃঅগ্নিমিত্রা কে তুলোধোনা বৈশাখীর, বিজেপির গৃহযুদ্ধে অণুঘটক কুনাল!

এরপর আর্জেন্টাইন তারকা স্প্যানিশ ক্লাবের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছেন না বলে সূত্রের খবর। ঘটনার সূত্রপাত গত চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আট গোল খেয়ে বার্সেলোনার ছিটকে যাওয়ার পর। মেসি প্রথম ক্লাব ছাড়ার কথা বলেন। তখনই তার অন্য ক্লাব যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে।তাঁকে নিতে ঝাঁপ দেয় ইউরোপের বড় বড় ক্লাব।কিন্তু চুক্তি আগামী বছর জুন অব্দি হওয়ায় বার্সেলোনাকে প্রচুর রিলিজ ক্লজ দিতে চাইনি কোনও ক্লাব।

এক মরসুমের জন্য তারা মেসিকে ধরে রাখতে পারলেও বার্সার রাজপুত্র আগামী জুনে ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। এক রিপোর্টে দাবি করা হয়েছে, বার্সেলোনা ক্লাব ছাড়ার মনস্থ করেই ফেলেছেন লিওনেল মেসি। ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তারকা। কারণ ব্রিটিশ ক্লাবের আর্থিক প্যাকেজ মেসির মনে ধরেছে বলে সূত্রের খবর। সেই মতো মেসির প্রতিনিধি ম্যান সিটির সঙ্গে নিয়মিত যোগাযাগ রেখে চলেছেন বলে খবর। আগামী বছরের জানুয়ারিতে মেসি নিজে ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলবেন বলে এক রিপোর্টে বলা হয়েছে।২০০৪ সাল থেকে বার্সেলোনার সঙ্গে জড়িয়ে রয়েছেন লিওনেল মেসি।

সিটির পথেই আর্জেন্টিনার রাজপুত্র, জানুয়ারিতেই শুরু মেসিকে নিয়ে প্রাথমিক কথাবার্তা ।এই ১৬ বছরে ক্লাবের হাতে একের পর এক খেতাব তুলে ধরেছেন এলএম টেন। তবে গত দুই বছরে বিভিন্ন টুর্নামেন্টে বার্সার হতাশাজনক পারফরম্যান্সের জন্য দল নির্বাচনকেই দায়ী করেছেন লিওনেল মেসি। ক্লাব কর্তাদের সঙ্গে তিক্ততা এতটাই বেড়েছে যে বার্সেলোনা ছাড়ার মনস্থ করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন