হার্ডডিস্কেই লুকিয়ে OMR শিট, ওটাই আসল প্রাণ ভ্রমরা, আশার আলো দেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

OMR শিট নষ্টের দাবি নিয়ে উঠছে প্রশ্ন, মাদার ডিস্কেই থাকতে পারে আসল তথ্য, দাবি প্রাক্তন বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২৬ হাজার চাকরি বাতিলের পর থেকে রাজ্যের রাজনীতি উত্তাল। পথে নেমেছেন যোগ্য চাকরিপ্রার্থীরা, একটাই দাবি—সম্মানের সঙ্গে চাকরি ফেরত চাই। কিন্তু প্রশ্ন উঠছে, যোগ্য আর অযোগ্যদের মধ্যে পার্থক্য হবে কীভাবে? SSC জানিয়েছে, OMR শিট নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু এই বিতর্কে নতুন করে আশার আলো দেখাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তাঁর মতে, হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল তথ্য। তিনি বলেন, “CBI যে মাদার ডিস্ক উদ্ধার করেছে, তা SSC-র কাছে রয়েছে, এবং সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও। ওটা প্রকাশ করলেই OMR শিটও সামনে চলে আসবে।” তাঁর যুক্তি, একবার OMR শিট সামনে এলে বোঝা যাবে কে খালি খাতা জমা দিয়েছে, কে ভুল উত্তর দিয়ে নম্বর পেয়েছে, আর কে সত্যিকারের পরীক্ষায় সফল হয়েছে। তখনই ‘দুধ কা দুধ, পানি কা পানি’ হয়ে যাবে।

এই বিষয়ে বিজেপি সাংসদ-ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন, “এই ঘটনায় রাজনীতি না করে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “OMR শিট হয়তো কোথাও লুকিয়ে রাখা আছে, কারণ RTI-র উত্তরে SSC স্বীকার করেছে যে শিট এখনও থেকে যেতে পারে।” আবারো আলোচনার কেন্দ্রে SSC নিয়োগ দুর্নীতি এবং OMR শিট প্রকাশ। অপেক্ষায় গোটা রাজ্য—প্রকাশ হবে কি সেই হার্ডডিস্ক?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন