অক্টোবর মাসে ২০ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে খোলা থাকবে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

অক্টোবর মাসে একের পর এক উৎসব ও ছুটির কারণে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২০ দিন। প্রয়োজনীয় কাজ সারতে জেনে নিন কবে ব্যাঙ্ক খোলা থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অক্টোবর মাস মানেই একের পর এক উৎসব আর সরকারি ছুটি। সেই সঙ্গে বাড়ছে ব্যাঙ্ক বন্ধ-এর সংখ্যাও। আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আগে থেকেই ছুটির দিনগুলি জানা জরুরি। কারণ, এই মাসে প্রায় ২০ দিন বিভিন্ন কারণে ব্যাঙ্কের দরজা থাকবে বন্ধ।

প্রতি রবিবার ও দ্বিতীয়-চতুর্থ শনিবার ব্যাঙ্কে নিয়মিত ছুটি থাকেই। তার সঙ্গে যোগ হয়েছে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলী, ভাইফোঁটা, ছটপুজো-সহ বিভিন্ন উৎসব। ফলে দেশের নানা প্রান্তে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মনে রাখতে হবে, এই ছুটির তালিকা রাজ্যভেদে কিছুটা আলাদা হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি রাজ্যে স্থানীয় উৎসবের ভিত্তিতে ছুটি নির্ধারিত হয়।

অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধের দিনগুলি:
১ ও ২ অক্টোবর নবরাত্রি, বিজয়া দশমী, গান্ধী জয়ন্তী ও দুর্গাপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩ ও ৪ অক্টোবর গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে দুর্গাপুজোর ছুটির কারণে। ৫ অক্টোবর রবিবার হওয়ায় ছুটি। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো, ৭ অক্টোবর মহর্ষি বাল্মীকী জয়ন্তী, ১০ অক্টোবর করবা চৌথে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। ১১ অক্টোবর দ্বিতীয় শনিবার, ১২ অক্টোবর রবিবার। ১৮ অক্টোবর কাটি বিহু উপলক্ষে, ১৯ অক্টোবর রবিবার। ২০ ও ২১ অক্টোবর দীপাবলী, কালীপুজো ও গোবর্ধন পুজো উপলক্ষে ছুটি। ২২ অক্টোবর প্রতিপদ/লক্ষ্মীপুজো, ২৩ অক্টোবর ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী। ২৫ অক্টোবর চতুর্থ শনিবার, ২৬ অক্টোবর রবিবার। ২৭ ও ২৮ অক্টোবর ছটপুজো এবং ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেল জয়ন্তী।

এই তালিকা দেখে বোঝাই যাচ্ছে, অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে প্রায় ২০ দিন। তাই যেকোনও আর্থিক বা নথিপত্র সংক্রান্ত কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নিন।

কবে ব্যাঙ্ক খোলা থাকবে:
যে দিনগুলি এই তালিকায় নেই, সেসব দিনই সাধারণ নিয়মে ব্যাঙ্ক খোলা থাকবে। তবে স্থানীয় ছুটি বা নির্দিষ্ট রাজ্যভেদে পার্থক্য থাকতে পারে। তাই কাজের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা শাখায় ফোন করে নিশ্চিত হয়ে নিন।

প্রয়োজনীয় কাজ সারতে সতর্কতা:
পুজোর মরসুমে নগদ টাকার লেনদেন বাড়ে। তাই ছুটির আগে এটিএমে পর্যাপ্ত অর্থ আছে কি না বা অনলাইন ব্যাংকিং পরিষেবা সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। নাহলে ব্যাঙ্ক বন্ধ থাকায় কাজ আটকে যেতে পারে।

এই মাসের ব্যাঙ্ক বন্ধ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জেনে রাখলে আপনি সময়মতো লেনদেন করতে পারবেন। উৎসবের আনন্দের মাঝেই আপনার আর্থিক কাজ নির্বিঘ্নে চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত