ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নয়া মোড়! সংস্থা থেকে ভাতা পেতেন নুসরত, দাবি ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ED-র হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক ওই সংস্থার থেকে ভাতা পেতেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ইতিমধ্যেই অভিনেত্রীর নিয়োগপত্র ইডি আধিকারিকরাদের হাতে এসে পৌঁছেছে। আর সেই নিয়োগপত্রেই উল্লেখ রয়েছে অভিনেত্রীর ভাতা পাওয়ার কথা।

আরও পড়ুন: অফিসটাইমে লাইনচ্যুত লোকাল ট্রেন, ট্র্যাকের বাইরে চলে আসে একটি বগি

অন্যদিকে, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে তদন্তে ইডি জানতে পেরেছেন যে, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থায় প্রায় ৪০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন রূপলেখা মিত্র। রূপলেখা ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। আর সংস্থার বাকি ৬০ শতাংশ শেয়ার ছিল রাকেশ সিং-এর হাতে।

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নয়া মোড়! সংস্থা থেকে ভাতা পেতেন নুসরাত, দাবি ইডির
ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নয়া মোড়! সংস্থা থেকে ভাতা পেতেন নুসরাত, দাবি ইডির

জানা গিয়েছে, নিউটাউনে ব্যাঙ্ককর্মীদের জন্য ২০১৬ সালে কেনা জমি প্রায় দেড় কোটি টাকায় বন্ধক দেয় রাকেশ সিং। সাউথ নর্থ প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কাছে ওই জমি বন্ধক রেখেছিলেন রাকেশবাবু। আর এই সংস্থার ডিরেক্টর ছিলেন পদম চাঁদ ভুটোরিয়া। আর বন্ধক রাখার পর ওই সংস্থার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন রাকেশ বাবু। ওই চুক্তিতে বলা হয়েছিল, এক বছরের মধ্যে আড়াই কোটি টাকা ফেরত দিয়ে ওই বন্ধক রাখা জমি ছাড়ানো হবে।

2 20

এদিকে, ওই গোদাবরী কমোডিটিস সংস্থার আবার একজন কর্মীর নাম মৃন্ময় মালাকার। আর এই মৃন্ময়ই আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা অনন্ত টেক্স ফ্যাব সংস্থার এক ডামি ডিরেক্টরও ছিলেন। তাহলে কি এই দুটি দুর্নীতির ঘটনার মধ্যে কি নতুন কোনো যোগসূত্র উঠে আসবে? উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নয়া মোড়! সংস্থা থেকে ভাতা পেতেন নুসরত, দাবি ইডির

3 14

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজেই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। এরপরেই অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীকে তলব করে তদন্তকারী কর্মকর্তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন