নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর নিয়ে অশালীন মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে যে ৯টি মামলা দায়ের হয়েছে, তার ভিত্তিতে প্রাক্তন বিজেপি মুখপাত্রকে গ্রেপ্তার করা যায় না বলে আজ জানাল শীর্ষ আদালত। নূপুর অনুরোধ করেছিলেন যাতে তাঁর বিরুদ্ধে সমস্ত মামলা একত্রিত করা হয়। আজ সে অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোর কী প্রতিক্রিয়া তা জানতে চেয়েছে আদালত।
আরও পড়ুনঃ সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, কয়লা পাচারকাণ্ডে রাঘব বোয়ালদের নাম
সেই সঙ্গে দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা , পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশকে নূপুরের অনুরোধের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রাজ্যগুলিতে যে ৯টি মামলা হয়েছে, সেগুলিকে একত্রিত করা হবে কিনা, সে নিয়ে আগামী ১০ আগস্ট সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত।

নূপুরের আইনজীবীরা এদিন আদালতে জানিয়েছেন, শীর্ষ আদালতের সমালোচনার জেরে নতুন করে মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি, এমনকী কোনওরকম আইনি পদক্ষেপও করতে পারছেন না তিনি। তারপরই তাঁর গ্রেপ্তারির উপর নিষেধাজ্ঞা চাপায় শীর্ষ আদালত।

উল্লেখ্য, এদিন আদালতে স্বস্তি পেলেও এর আগে অন্য একটি মামলায় শীর্ষ আদালতে চরম তিরস্কৃত হতে হয় নূপুরকে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আপনার বেফাঁস মন্তব্যের জেরে আজ গোটা দেশে আগুন জ্বলছে। বিজেপি (BJP) নেত্রী হুমকি পাচ্ছেন জেনে বিচারপতিরা মন্তব্য করেন,

নূপুর শর্মাকে এখনি গ্রেফতার নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
উনি হুমকি পাচ্ছেন? না কি, উনিই হুমকির কারণ? আরও বলা হয়, সস্তা প্রচার অথবা রাজনৈতিক এজেন্ডা কিংবা জঘন্য মানসিকতা থেকে পয়গম্বর সম্পর্কিত মন্তব্য করা হয়েছে।



