কিভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মুল্যায়ন, কাল ঘোষণা বললনে মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মুল্যায়ন, কাল ঘোষণা বললনে মমতা। ভোটের কারণে এবার আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক ছিল নির্বাচন মিটলেই হবে দুটি পরীক্ষায়। কিন্তু ভোট শেষের আগেই রাজ্য সহ গোটা দেশে হানা দেয় করোনার সেকেন্ড ওয়েভ।

আরও পড়ুনঃ টীকাকরন থেকে পার্শ্বপ্রতিক্রিয়ায় নজরদারি, সবদিক থেকেই দেশে শীর্ষে পশ্চিমবঙ্গ।

নয় সরকার গঠনের পর একের পর এক আলোচনার পর এবং এই নিয়ে সাধারন মানুষের মতামত নিয়ে এবছরের মত দুই মহাগুরুত্বপূর্ণ দুই পরীক্ষাই স্থগিত রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরীক্ষার্থীদের মূল্যায়ন কোন পথে এগোবে তা পরিষ্কার ছিল না। আগামীকাল অর্থাত্‍ শুক্রবারই সেই ঘোষণা করবে শিক্ষা দফতর। এদিন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে কী ভাবছে সরকার।

কিভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মুল্যায়ন, কাল ঘোষণা বললনে মমতা। মুখ্যমন্ত্রী জানান, ‘কাল জানিয়ে দেব।’ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবছর মোট ২১ লক্ষ পড়ুয়ার পরীক্ষায় বসার কথা ছিল। তবে করোনা বাধা হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। এখন ২১ লক্ষ পড়ুয়ার কাল নজর থাকবে কিভাবে মুল্যায়ন করা হবে সেদিকে। তবে এরই মধ্যে অনেকেই দাবি করেছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসায় কোভিড বিধি মেনে নেওয়া হোক পরীক্ষা। তবে তার সম্ভাবনা নেই বললেই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত