নববর্ষের দিনেই কমছে মেট্রো রেকের সংখ্যা, চিন্তায় যাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। তার জেরে গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বাড়ানো হয়েছিল মেট্রো রেকের সংখ্যা। এমনকি চালু করা হয়েছিল টোকেন পরিষেবা। যা নিয়ে স্বস্তির আমেজ দেখা দিয়েছিল যাত্রীদের মধ্যে। তবে এবার কমতে চলেছে মেট্রোর সংখ্যা।

আরও পড়ুনঃ Ranbir-Alia Wedding: বিয়ে-শেষের পার্টিতে তুমুল নাচে মাতলেন রণবীর-আলিয়া

সপ্তাহের অন্যান্য দিনগুলিতে অধিক পরিমানে মেট্রো পরিষেবা মিললে ও আজ বাংলার নববর্ষ। তাই অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই কম থাকবে কাজের ব্যস্ততা। সেই সমস্ত কথা মাথায় আজ কমানো হচ্ছে মেট্রো রেকের সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আজ সারাদিনে অন্যান্য দিনের তুলনায় মোট ৪৮ টি কম রেক চালানো হবে। মূলত নববর্ষের দিনে অফিস যাত্রীদের চাপ কম থাকার কথা আন্দাজ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নববর্ষের দিনেই কমছে মেট্রো রেকের সংখ্যা, উদ্বিগ্ন নিত্যযাত্রীরা 

Only air-conditioned travel from now! Kolkata Metro bids farewell to non-AC rakes | The Financial Express
নববর্ষের দিনেই কমছে মেট্রো রেকের সংখ্যা, চিন্তায় যাত্রীরা

যারফলে আজ গোটা দিনে মোট ২৩৪ টি মেট্রো পাবেন যাত্রীরা। উল্লেখ্য, সপ্তাহের ব্যস্ত দিনগুলিতে মোট ২৮২ টি মেট্রো পান নিত্যযাত্রীরা। সেই অনুপাতে আজ অনেকটাই কমেছে মেট্রো পরিষেবা। তাই ৪৮টি মেট্রো বাতিল হওয়ার দরুন আংশিক বদল এসেছে সময়সূচির ক্ষেত্রে। তবে আগের মতোই রয়েছে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমা।

Kolkata Metro To Increase The Frequency Of Trains From Tomorrow | Mint

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত