দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা নামল ৩৬ হাজারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা নামল ৩৬ হাজারে।দৈনিক সংক্রমিতের নিরিখে গত তিন মাসে এই প্রথম। সংক্রমিতের সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ায় স্বস্তির শ্বাস ফেললেও সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুনঃ আর কয়েকদিন পর কালীপুজো,দীপাবলি, করোনা পরিস্থিতিতে নভেম্বরে লকডাউন নিয়ে কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ?

মঙ্গলবার সকালে জারি-‌করা স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৯০.‌৬২ শতাংশ আক্রান্ত। অর্থাত্‍, ৭২ লক্ষের বেশি মানুষ সুস্থ। ৭.‌৮৮ শতাংশে নেমেছে সক্রিয় রোগী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬,৪৭০ জন।

 দেশে এখন পর্যন্ত ৭৯ লক্ষ ৮৮ হাজার ৩৯৯ জন সংক্রামিত হয়েছেন। এর মধ্যে ৭২ লাখ ৫৬ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছে, এবং ৬ লক্ষ ১০ হাজার ৩৫৪ জন রোগী এখনও চিকিত্‍সাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫০৮ জনের। এ পর্যন্ত সংক্রমণের কারণে ১ লাখ ২০ হাজার ৩৪ জন রোগী মারা গেছেন।

দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা নামল ৩৬ হাজারে।তবে উত্‍সবের মরশুমে কেরল, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক ও দিল্লিতে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর ৭৮ শতাংশই এসেছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক থেকে। মন্ত্রকের তথ্যানুসারে, কেরলে ৪২৮৭, পশ্চিমবঙ্গে ৪১২১, মহারাষ্ট্রে ৩৬৪৫ এবং কর্ণাটকে ৩১৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন