নজরবন্দি ব্যুরোঃ দেশে কিছুটা কমলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা! দেশে করোনায় মৃতের সংখ্যা এখন ১ লক্ষ ২৫ হাজার।ভারত আগামিকালই হয়তো উদ্বেগের ওই পরিসংখ্যান পেরিয়ে যাবে।করোনায় মৃতের নিরিখে এখন আমেরিকার পরেই রয়েছে ভারত।
আরও পড়ুনঃ ভারতীয় সেনাদের অবসর গ্রহণের সময়সীমা বাড়লো,কমানো হল পেনশন!
আশার কথা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃতের হার এবং প্রতি দশ লক্ষে মৃতের সংখ্যা ভালো ।শুধু তাই নয়, গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যাটা আগের তুলনায় অনেকটা কমারও ইঙ্গিত মিলেছে। এই উদ্বেগের মধ্যে সেটাই সামান্য স্বস্তি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা খানিকটা হলেও কমেছে।
আজকের সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৬৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ লক্ষ ১১ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অবশ্য খানিকটা কমেছে।
দেশে কিছুটা কমলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৬৭০ জনের। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ১৫৭ জন। যা আগের দিনের তুলনায় সামান্য কমেছে।



