11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 1:05 পূর্বাহ্ন
20 C
Kolkata

এবার একসাথে সলমন ও রজনীকান্ত! পরিচালক অ্যাটলি কুমার

Bollywood: দুই অভিনেতাই প্রাথমিক পর্যায়ে সম্মতি জানিয়েছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শাহরুখের পর দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার এবার হাত মেলাতে চলেছেন বলিউড ভাইজান সলমন খানের সঙ্গে—গত কয়েক দিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। এবার সিনেমাটি নিয়ে নতুন তথ্য এসেছে সামনে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সলমন খান ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকে।

আরও পড়ুন: বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন গায়িকা অলকা ইয়াগনিক, নিজেই জানালেন সেকথা

ছবিটি অ্যাকশনধর্মী। আগামী মাসেই নাকি এই ছবি নিয়ে দুই অভিনেতার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন অ্যাটলি। বিগত দু’বছর ধরে সলমনের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন অ্যাটলি। পাশাপাশি, তিনি রজনীকান্তেরও খুবই কাছের মানুষ।

সূত্রের খবর, দুই অভিনেতাই প্রাথমিক পর্যায়ে সম্মতি জানিয়েছেন। তবে এখনও ছবির চিত্রনাট্য নিয়ে বহু কাজ বাকি রয়েছে। বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। প্রযোজনার কথা রয়েছে সান পিকচার্সের। সংগীত পরিচালনার দায়িত্বে থাকতে পারেন অনিরুদ্ধ রবিচন্দ্রর।

এবার একসাথে সলমন ও রজনীকান্ত! পরিচালক অ্যাটলি কুমার

salman1 1

সলমন তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ শেষ করার পরেই নতুন কাজ নিয়ে কথাবার্তা চূড়ান্ত করবেন। অ্যাটলির হাত ধরে শাহরুখের ব্লকবাস্টার হিটের পর এবার সলমনের পালা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading