কেকেআরের মেন্টর হলেন ক্যারিবিয়ান তারকা , অলরাউন্ডারেই ভরসা রাখল দল

কেকেআরের মেন্টর হলেন ক্যারিবিয়ান তারকা , অলরাউন্ডারেই ভরসা রাখল দল। জল ঢেলে অবশেষে মেন্টর করা হলো ক্যারিবিয়ান অলরাউন্ডারকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৫ আইপিএল এর মেগা নিলাম এর আগেই কলকাতা নাইট রাইডার্স খুঁজে নিল তাদের পছন্দের মেন্টর কে। গত বছর গৌতম গাম্ভীর কে মেন্টর করে অভূতপূর্ব ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তার কলকাতা ছেড়ে ভারতীয় দলের কোচ হিসেবে যোগদান করায় মেন্টরহীন হয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স দল। আর তাই নিলামের আগেই কেকেআরে মেন্টর হিসেবে যোগ দিলেন ডোয়েন ব্রাভো।

Dwayne Bravo replaces Gautam Gambhir, appointed new KKR mentor post  retirement | Mint

দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে ২০২৫ আইপিএল শুরুর আগে হতে চলেছে মেগা নিলাম। তিন বছর ছাড়া হয় এই মেগা নিলাম। তবে তার আগে কয়েকজন প্লেয়ার রেখে বাদবাকি প্লেয়ারদের ছেড়ে দিতে হবে দলগুলিকে। এছাড়াও নিলামের আগেই কোচ ও মেন্টরদের পরিবর্তন করে দল সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন মালিকরা। এবার গৌতম গম্ভীরের চলে যাওয়াই কেকেআর এ ফাঁকা পড়ে যায় মেন্টরের পদ। আর সেই পদে কাকে বসানো হবে তা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে কেকেআর শিবিরে। জল্পনা ছিল সদ্য প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দাবিরকে মেন্টর হিসেবে কেকেআরে আনা। কিন্তু সব জল্পনায় জল ঢেলে অবশেষে মেন্টর করা হলো ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো কে।

Dwayne Bravo retires from all forms of cricket

টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্র্যাভো। দেশের হয়তো বটেই আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন ব্রাভো তবে বেশি সাফল্য এসেছে চেন্নাই থেকে। ব্যাটে বলে ই তিনি একাই কখনো জিতিয়েছেন চেন্নাইয়ের হেরে যাওয়া ম্যাচ। তবে আইপিএল ছাড়াও বিভিন্ন দেশের হয়ে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান এই ক্যারিবিয়ান তারকা। আইপিএলে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার ে রয়েছে ১৬১ ম্যাচে ১৫৬০ রান। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ১৮৩ উইকেট। এছাড়া দেশের হয়ে ৯১ টি-টোয়েন্টি ম্যাচে তার রান রয়েছে ১২৫৫। উইকেট নিয়েছেন ৭৮ টি। এছাড়াও অন্যান্য লিগ মিলে তিনি মোট ৫৮২ টি ম্যাচ খেলেছেন। বলা যেতে পারে টি-টোয়েন্টি ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যবহার। তবে মেন্টর হিসেবে কতটা দায়িত্ববান বা সাফল্য অর্জন করতে পারে এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর