ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি টেস্টে রানের খরায় ভুগলেও অবসরের কথা ভাবছেন না। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার এখনো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার পরিকল্পনা করছেন। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটে কামব্যাকের ইচ্ছাও প্রকাশ করেছেন কোহলি।
তবে সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স বিরাটের জন্য মোটেই সুখকর নয়। ২০২১ সালের পর গত চার বছরে কোহলি ২৩ বার আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বলে। ২০২০ সালের পর থেকে তাঁর টেস্ট গড় নেমে এসেছে ৩০-এর নিচে। বিদেশের মাটিতে পরিস্থিতি আরও শোচনীয়, যেখানে বিরাটের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের সমাোল


পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলির লক্ষ্য আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করা। এটি সফল হলে, তিনি আবার টেস্ট দলে জায়গা পাওয়ার সুযোগ পাবেন। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ইংল্যান্ড সিরিজে তাঁকে দলে রাখা নিয়ে সন্দেহ রয়েছে।
নির্বাচকদের মতে, শুধুমাত্র আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে টেস্ট দলে থাকা সম্ভব নয়। রঞ্জি ট্রফি খেলার ব্যাপারেও কোনো ইঙ্গিত দেননি বিরাট। এমন অবস্থায়, তাঁর ভাগ্য অনেকটাই নির্ভর করছে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের উপর।ল
কোহলির লক্ষ্য স্পষ্ট—২০২৭ বিশ্বকাপ এবং তার আগে টেস্টে ফর্মে ফিরে আসা। তবে নির্বাচকরা যে সিদ্ধান্ত নেবেন, তা তাঁর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখার বিষয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পরবর্তী ওয়ানডে সিরিজগুলোতে তিনি কীভাবে নিজেকে প্রমাণ করেন।









