‘রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি’, ফের বিতর্কিত মন্তব্য নোবেলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবীন্দ্রসংগীত ও নজরুল সংগীতকে বিকৃত করে গাওয়ার অভিযোগ সম্প্রতি হিরো আলমকে শাসিয়েছে পুলিশ। ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে বিকৃত করে এসব গান না গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। হিরো আলম তা মেনেও নিয়েছেন। সেই ঘটনার সূত্র ধরে এবার উপমহাদেশের দুই কিংবদন্তি কবিকে নিয়ে বিস্ফোরক পোস্ট দিলেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।

আরও পড়ুনঃ পুজোয় চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো, জানালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!’ তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি। তিনি এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি।

‘রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি’, ফের বিতর্কিত মন্তব্য নোবেলের

তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।” উল্লেখ্য হিরো আলমের বেসুরো গানের কারণে মারাত্মক বিরক্ত বাংলাদেশের একাংশের মানুষ। তাঁদের কথায়, দেশের সংস্কৃতি নষ্ট করছেন হিরো আলম।

11 21

রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি’, ফের বিতর্কিত মন্তব্য নোবেলের

‘রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি’, ফের বিতর্কিত মন্তব্য নোবেলের

তাঁর এই ধরনের গান বাজনা বন্ধ করা উচিত। নিজের গান গাওয়া ও মুচলেখা নিয়ে হিরো আলম বলেন, “দু’দিন ধরে তোলপাড় চলছে, হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লালন সংগীত গাইব না। আমার নিজের লেখা, নিজের সুর করা গান তো গাইব। সে অনুযায়ী আমার নিজের করা একটি গান প্রকাশ করেছি। এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে।” সব মিলিয়ে হিরো আলমের পক্ষে কবিগুরুকে নিয়ে এই মন্তব্য ভালো চোখে দেখছেন না দুই বাংলার মানুষ।

13 25

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন