বাজেটে কোনও রাজ্যকেই বঞ্চিত করা হয়নি, বিরোধীদের জবাব নির্মলার

এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দেগেছেন বিরোধীরা। বুধবার সকালেই সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন 'ইন্ডিয়া' জোটের নেতারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার সংসদে মোদির তৃতীয় সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে বাজেট ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা। এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দেগেছেন বিরোধীরা। বুধবার সকালেই সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। তারপরেই অর্থমন্ত্রী দাবি করেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে। বিরোধীরা দেশের সাধারণ বিভ্রান্ত করছে।

বাজেট ঘোষণার পরদিন থেকেই বিরোধী দলের নেতাদের অভিযোগ, বাজেটে অ-বিজেপি শাসিত কোন রাজ্যের কপালে কিছুই জোটেনি। কেবল এনডিএর দুই শরিকের রাজ্য অন্ধ্র এবং বিহারে ঢেলে বরাদ্দ করা হয়েছে। বাকি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড় কোনও রাজ্যকে সেরকম কিছু দেওয়া হয়নি। কেন্দ্র সরকারের এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে চিহ্নিত করলেন ইন্ডিয়া জোটের আর এক প্রধান নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বাজেটে কোনও রাজ্যকেই বঞ্চিত করা হয়নি, বিরোধীদের জবাব নির্মলার

যদিও রাজ্যসভায় দাঁড়িয়ে এই অভিযোগ একেবারেই অস্বীকার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, “প্রতিটা বাজেটে দেশের সমস্ত রাজ্যকে সুযোগ দেওয়া সম্ভব হয় না।” পরে তিনি বলেন, “মোদী সরকারের মন্ত্রিসভায় মহারাষ্ট্রের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর প্রকল্প পাস করেছে কেন্দ্র। কিন্তু গতকালের বাজেটে মহারাষ্ট্রের নাম আলাদা করে উল্লিখিত হয়নি। তার মানে কি মহারাষ্ট্র বঞ্চিত হল? আসলে এসব করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে বিরোধীরা।”

বাজেটে কোনও রাজ্যকেই বঞ্চিত করা হয়নি, বিরোধীদের জবাব নির্মলার

এদিন সংসদের বাইরে বাজেট সংক্রান্ত প্রতিবাদে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খরেগ, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী সহ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব-সহ ডিএমকে ও বাম সাংসদরা। এছাড়াও বাংলার তৃণমূল কংগ্রেসের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র। এই বাংলার সাংসদদের হাতে ‘বাংলা আবারও নিজের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত’ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন