ফের মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে নির্মল, তীব্র বিরোধিতা ডক্টর্স ফোরামের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে নির্মল মাজি! চিকিৎসক মহল ভেবেছিল একাধিক বিতর্কে জড়িয়ে পড়া নির্মল মাজিকে শাস্তি দেওয়া হবে, ন্যুনতম বহিষ্কার। কিন্তু সেই পথে না হেঁটে আরও একবার মেডিক্যাল কাউন্সিলের সভাপতি করা হল ‘বিতর্কিত’ চিকিৎসক নির্মল মাজিকে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ডক্টর্স ফোরাম।

আরও পড়ুনঃ এখন পুরভোট চায়না কংগ্রেস, সূর্যকান্তর উলটো সুর অধীরের গলায়!

একাধিক বিতর্ক তাঁর সঙ্গী হলেও নির্মল কেই বেছে নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের একবার তৃণমূল বিধায়ক নির্মল মাজিকে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ডক্টর্স ফোরাম জানিয়েছে, “শাসকদলের উচিত ছিল নির্মল মাজিকে বহিষ্কার করা, তা না করে তাঁকে পুরস্কৃত করা হল।”

ফের মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে নির্মল, তীব্র বিরোধিতা ডক্টর্স ফোরামের।
ফের মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে নির্মল, তীব্র বিরোধিতা ডক্টর্স ফোরামের।

নির্মল মাজি এক বর্নময় চরিত্র, কখনও তিনি কুকুরের ডায়ালিসিস কাণ্ডে জড়িয়েছেন আবার কখনও প্রাণদায়ী মহার্ঘ্য ইঞ্জেকশন লোপাটে অভিযুক্তদের মুখে শোনা গিয়েছে তাঁর নাম! রাষ্ট্রসঙ্ঘের ভুয়ো শংসাপত্র কাণ্ডেও নাম জড়িয়েছিল নির্মলের। তবুও আটকালো না প্রাপ্তি যোগ।

ফের মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে নির্মল মাজি! 

সূত্রের খবর, সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতায় আদালতে যেতে পারে ডক্টর্স ফোরাম। সেই ইঙ্গিত মিলেছে এদিন। চিকিৎসক সংগঠনের একাংশের দাবি, ২০১৮ সালে মেডিক্যাল কাউন্সিলের যে নির্বাচনী প্রক্রিয়ায় নির্মল মাজি সভাপতি নির্বাচিত হয়েছেন, তা বেআইনি। তারপর একধিক বিতর্কে জড়ানো নির্মলকে ফের মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে বেছে নেওয়া হল এদিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন