মাও হামলার প্রধান অভিযুক্ত হিদমাকে ধরতে ৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা NIA-র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাও হামলার প্রধান অভিযুক্ত হিদমাকে ধরতে ৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা NIA-র। কিছুদিন আগেই মাও হামলায় ২২ সেনার প্রান হারানোর ঘটনায় কেঁদে উঠেছিল গোটা দেশ। যখন ছত্ঘতিসগড়ের ঘন জঙ্গলে সেনাদের ঘিরে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদিরা। যার জেরে প্রান যায় ২২ সেনার। এই মারাত্মক হামলার নেপথ্যে নাম উঠে এসেছে বছর ৪০-এর হিডমার। যে মাওবাদীদের ১ ব্যাটালিয়নের মাথা ছাড়াও দণ্ডকারণ্য জোনাল কমিটির সদস্য। এমনতর কুখ্যাত নেতার নাগাল পেতে এবার ৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলো জাতীয় তদন্তকারী সংস্থা NIA

আরও পড়ুনঃ মিনাখাঁ-হিঙ্গলগঞ্জ থেকে পানিহাটি- বিধাননগর, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বঙ্গ।

ছত্তিশগড়ের বিধায়ক ভীম মন্দাভি হত্যাকাণ্ডে যুক্ত থাকায় ২০১৯ সালে ২০ লক্ষ টাকা মাথার দাম ধার্য করেছে ছত্তিশগড় সরকার। ভীম মন্দাভি হত্যা মামলায় মাডভি হিডমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল এনআইএ। কয়েক সপ্তাহ আগে সুকমা-বিজাপুর সীমান্ত আক্রমণে মাডভি হিডমা জড়িত ছিল।দিল্লির ডিআইজি এবং রাঁচির এসপির নেতৃত্বে এনআইএ-র একটি দল ছত্তিশগড়ে যায়। এবং সেখানে মাডভি হিডমাকে গ্রেপ্তারের জন্য ৭ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করে।

গোয়েন্দা সুত্রে খবর, হিডমার বর্তমান বয়স ৩৫-৪৫-এর মধ্যে। সুকমা-বিজাপুর সীমান্তের পুবার্তি গ্রামে তার জন্ম।মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা বাসবরাজুর চেয়েও বেশি জনপ্রিয় হিডমা। যৌথ বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে লড়াই করার দক্ষতা হিডমা ও তার ব্যাটালিয়নের রয়েছে। ত্রিস্তরীয় সুরক্ষা বলয় সবসময় ঘিরে রাখে হিডমাকে। সে জনপথ থেকে নিজেকে লুকিয়ে রাখে এবং গভীর জঙ্গলে স্বচ্ছন্দ বোধ করে। বেশিদিন এক এলাকায় থাকে না হিডমা ও তার সঙ্গীরা। যেহেতু ছোট থেকেই জঙ্গলে মানুষ এই মাওবাদী নেতা, এলাকার ভৌগলিক অবস্থান সম্পর্কে বেশ ওয়াকিবহাল তাই তাকে সহজে স্পট করা অসম্ভব।

মাও হামলার প্রধান অভিযুক্ত হিদমাকে ধরতে ৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা NIA-র। প্রসঙ্গত ৩ এপ্রিল মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ। তাদের কাছে ওই এলাকায় মাওবাদী গতিবিধির খবর ছিল।ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে পৌঁছাতেই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।শুরু হয় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। এনকাউন্টারে তপ্ত হয়ে ওঠে বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলা। সেই ঘটনায় শহিদ হয় ২২ জওয়ান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মাওবাদীদের শেষ করেই তিনি থামবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন