ভোট মিটে যাওয়া জেলায় করোনা নিয়ে বিশেষ বিধি লাগু রাজ্য প্রশাসনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট মিটে যাওয়া জেলায় করোনা নিয়ে বিশেষ বিধি লাগু রাজ্য প্রশাসনের। রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া যত এগিয়ে চলেছে ততই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। তাই এবার করোনা ঠেকাতে ভোট মিটে যাওয়া জেলাগুলিতে নয়া নিয়ম লাগু করতে চলেছে নবান্ন। কই সঙ্গে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের হাত ধরেই বাংলায় ফিরছে কনটেনমেন্ট জোন। তবে বৃহত্‍ আকারে নয়, মিনি কনটেনমেন্ট জোন হিসাবে।

আরও পড়ুনঃফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি, নিজেই জানালেন প্রশান্ত কিশোর।

এদিন নবান্ন থেকে রাজ্যের ১০টি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এই একগুচ্ছ কোভিড বিধি লাগু করার কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে লকডাউন নিয়ে এদিনও কিছু জানাননি মুখ্যসচিব। এই বিষয়ে নতুন সরকার ক্ষমতায় এসেই যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে। তবে তৃণমূল সূত্রে এদিনও জানা গিয়েছে, তাঁরা ক্ষমতায় ফিরলেও টানা লকডাউনের পথে হাঁটবেন না। বড্ড জোর সাপ্তাহিক লকডাউন রাখা হলেও রাখা হতে পারে।

বাংলায় কোভিডের দ্বিতীয় ঢেউ বেশ ছড়িয়ে পড়ছে। হু হু করে বেড়ে চলেছে দৈনিক ভিত্তিতে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বার বার বলছেন, কোভিড বিধি রাজ্যবাসী যেন অক্ষরে অক্ষরে মেনে চলেন এবং কেন্দ্র বা রাজ্য সরকার যেন যত দ্রুত সম্ভব লকডাউন ফেলার ব্যবস্থা করে। অন্যথা মৃত্যু মিছিল ঠেকানো যাবে না কোনওভাবেই। তাঁদের সেই আশঙ্কা যে অমূলক নয়, তার সব থেকে বড় প্রমান মহারাষ্ট্র। সেখানে একদিনেই কোভিডে মারা গিয়েছেন ৩৪৯জন। এই ছবি কিন্তু বাংলার বুকেও দেখা যেতে পারে। তাই বিশেষজ্ঞরা বার বার বলছেন রাজ্যে কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে। এমনকি তাঁরা কোভিডের দ্বিতীয় ঢেউ রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে রাজনৈতিক দলের মিটিং-মিছিলকে দায়ী করছেন। তাঁরা চাইছেন ভোটের প্রচার, মিটিং, মিছিল দ্রুত যেন বন্ধ করা হয়,। যদিও নির্বাচন কমিশন সে পথে হাঁটতে নারাজ। এই অবস্থায় রাজ্য প্রশাসন জোর দিয়েছে কোভিড বিধি লাগু করার দিকেই।

ভোট মিটে যাওয়া জেলায় করোনা নিয়ে বিশেষ বিধি লাগু রাজ্য প্রশাসনের। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দক্ষিন ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন। সেই বৈঠকেই তিনি জানিয়ে দেন আগামিকাল থেকেই এই ১০ জেলায় কোভিড বিধি লাগু করা হবে। বাজারের মতো জনবহুল এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে জোরদার প্রচার চালাতে বলা হয়েছে। জোর দিতে বলা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে। বাড়াতে বলা হয়েছে কোভিড টেস্টের সংখ্যাও। বাজারে যাতে ভিড় না বাড়ে তার জন্য মাইকিংয়ে জোর দিতে বলা হয়েছে। তবে সব থেকে বেশি জোর দিতে বলা হয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। সংক্রমণে রাশ টানতে প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করতে হবে। জমায়েত বন্ধ করার করার কথাও বলা হয়েছে এই কোভিড বিধিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত