Srabanti Chatterjee: ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে নতুন অতিথি এলো! এমন খবর শুনলে প্রশ্ন জাগবে যে কারো মনেই। এমনিতেই শ্রাবন্তীর জীবন নিয়ে চর্চার অন্ত নেই। নতুন প্রেম থেকে নতুন সিনেমা, নায়িকা বছরের ৩৬৫ দিনই খবরে থাকেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন পরিবারের নতুন সদস্যের।

আরও পড়ুনঃ তৃণা সাহার সঙ্গে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার প্রেম? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি

শনিবার নিজের কেনা নতুন গাড়ির ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। গাড়ি কেনার আনন্দে তাকে কেক কাটতেও দেখা গেল। সিলভার রঙের ভলভো গাড়ি কিনেছেন শ্রাবন্তী। এদিন হলুদ রঙের ওয়ানপিসে শোরুমে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পায়ে সাদা স্নিকার্স। গাড়ির বোনেটে হেলান দিয়ে ছবি তুলেছেন। ড্রাইভারের সিটে বলেও দেখা মিলল তার।

ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

আরেকটা ছবিতে দেখা গেল শো-রুমের ভেতরে বসে একগাল হেসে তিনি কেক কাটছেন। ‘ওয়েলকাম টু দ্য ফামিলি’ ক্যাপশনে ছবিখানা শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী আর ভক্তরা।

ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এদিকে শনিবারই মুক্তি পেয়েছে ‘ভয় পেও না’ সিনেমার ট্রেলার। এই ছবি দিয়েই প্রথমবার জুটিতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী এবং ওম সাহানি। ২৭ মে বক্স অফিসে মুক্তি পাবে এই হরর-থ্রিলার। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন দে।

ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
ঘরে এলো নতুন সদস্য, আনন্দে কেক কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ছবিতে শ্রাবন্তীর চরিত্রটি বিয়ের পর একটা নতুন বাড়িতে পা রেখেছে। আর তারপর থেকেই তার সঙ্গে ঘটছে নানা ভৌতিক কাণ্ড। কখন ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে, আবাক কেউ ঘুমের ঘোরে পা টানছে অথবা কখনও গলা টিপে ধরছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত