কবে চালু হতে পারে নয়া শ্রম আইন? মিলতে পারে সপ্তাহে ৩ দিন ছুটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংসদে পাশ হয়েছে আগেই। নরেন্দ্র মোদী সরকার আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে নয়া শ্রম আইন চালু করতে পারে বলে সরকারি সূত্রের খবর। নয়া শ্রম আইন কার্যকর হলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প (ইপিএফ, পেনশন ও গ্র্যাচুইটি), স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি এমনকি কাজের সময় অনেকটাই বদলে যাবে।

আরও পড়ুনঃ WB HS Result 202: উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অদিশা, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

২০২০-র শেষ পর্বে সংসদে শ্রম বিল পাশ করিয়েছিল মোদী সরকার। এবার সেই বিল কে কার্যকর করার দিকে এগোচ্ছে সরকার। নতুন এই শ্রম বিধি চালু হলে কর্মচারীদের কাজের সময় দাঁড়াবে ১২ ঘণ্টা। অপর দিকে বাড়বে সাপ্তাহিক ছুটির পরিমান।

সপ্তাহে ৩ দিনও ছুটি হতে পারে। কর্মীদের সাপ্তাহিক ওভারটাইমের সর্বোচ্চ সীমা ৫০ ঘণ্টা থেকে বেড়ে হতে পারে ১২৫ ঘণ্টা। নয়া শ্রমবিধিতে কর্মীদের মোট বেতনের অন্তত ৫০ শতাংশ ‘বেসিক’ হতে হবে। সেই সঙ্গে বাড়বে কর্মী ও নিয়োগকারী সংস্থার পিএফ অনুদানও।

কবে চালু হতে পারে নয়া শ্রম আইন? মিলতে পারে সপ্তাহে ৩ দিন ছুটি

অবসরের সময় পাওয়া গ্র্যাচুইটির অঙ্কও বাড়বে। সংসদে পাশ হওয়া শ্রম সংষ্কার বিলে বলা হয়েছিল, কোনও রাজ্যে নয়া বিধি চালু করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ছাড়পত্র প্রয়োজন। এখনও পর্যন্ত কেন্দ্রের সুপারিশ মেনে দেশের ২৩টি রাজ্য শ্রমবিধি সংস্কার করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত