নজরবন্দি ব্যুরোঃ মানবধিকার কমিশনের চেয়াম্যান হলেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টচার্য। সোমবার লোকায়ুক্ত এবং রাজ্য মানবধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যপদের জন্য বৈঠক ছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, কেন্দ্রের সরকারের সিদ্ধান্ত


সোমবার স্পিকারের ঘরে লোকায়ুক্ত এবং রাজ্য মানবধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যপদের জন্য বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে মানবধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। সেই সঙ্গে লোকায়ুক্ত হলেন অসীম রায়।
এর আগে রাজ্য সরকারের তরফে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়। সেই কমিশনের সদস্য ছিলেন জ্যোতির্ময় ভট্টাচার্য। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে তা বন্ধ করা হয়েছে। যদিও তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের কাছে সেই তথ্য তুলে না ধরার কারণে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
এদিন মানবধিকার কমিশনের চেয়ারম্যান পদে জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিযুক্ত করার পরেই আরও একবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি বিশেষ কিছু বলনব না। রাজ্যপাল রিঅ্যাক্ট করার জন্য বসে রয়েছেন। এর প্রেক্ষিতে ট্যুইট করে অসমর্থন করবেন তিনি। সেইসঙ্গে হাওড়ার বিল রাজ্যপাল কেন আটকে রেখেছেন প্রশ্ন তোলেন বিধানসভার স্পিকার।


মানবধিকার কমিশনের চেয়াম্যান নাম ঘোষণা করলেন স্পিকার

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে স্পিকারের মন্তব্য, এতদিন ধরে বিধানসভায় থেকেছেন কোনও দিন বিরোধী দলনেতা অনুপস্থিত ছিলেন না। এমনকি সূর্যকান্ত মিশ্রের আপত্তিকর বক্তব্য নোট করা হয়েছিল। শুভেন্দু অধিকারীকে রাজ্যপালের মুখপাত্র বলে কটাক্ষ করেন তিনি। বৈঠকে অনুপস্থিত থেকে বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে গেছেন । মতপ্রকাশ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।







