নবান্নে বৈঠক নিয়ে যোগ হল নতুন শর্ত, শুরু স্নায়ু যুদ্ধ!

নবান্নে বৈঠক নিয়ে যোগ হল নতুন শর্ত, শুরু স্নায়ু যুদ্ধ। একাধিক শর্তের ভিত্তিতে আলোচনার কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার জন্য বুধবার নবান্নের মুখ্যসচিবের থেকে ফের একটি চিঠি পাঠানো হয় স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। কিন্তু আন্দোলনকারীদের তরফে ফের পাল্টা চিঠি দিয়ে জানানো হয় যে তাদের শর্ত মানলে তবেই তাঁরা আলোচনায় বসবেন। একই সাথে যোগ করা হয়য় আরও বেশ কিছু নতুন শর্ত। পাশাপাশি তাদের যে পাঁচ দফার দাবি ছিল সেই দাবি মানতে হবে বলেও এই চিঠিতে তারা উল্লেখ করেন। অন্তত ৩০ জনকে এই বৈঠকে থাকতে দিতে হবে বলে জানান আন্দোলনকারীরা।

জুনিয়র চিকিৎসকরা চিঠিতে ১) অভয়ার বিচার, ২) সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা, ৩) সরকারি হাসপাতালে হুমকি বন্ধ করতে হবে, ৪) বৈঠকে অন্তত ৩০ জনের প্রতিনিধি থাকতে হবে, ৫) বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে পাশাপাশি বৈঠকে মুখ্যমন্ত্রীকেও উপস্থিত থাকতে হবে বলেও এই শর্তে উল্লেখ করা হয়েছে। এইরুপ একাধিক শর্তের ভিত্তিতে আলোচনার কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

এছাড়াও আন্দোলনরত চিকিৎসকদের প্রধান উল্লেখ করেছেন,”আমরা যদি আলোচনা তে যাই, তাহলে সেখানে কোন বোঝাপড়াতে আসব না। আমরা আমাদের অবস্থান বিক্ষোভে যে জনসাধারন এখানে অপেক্ষা করে আছে।  যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন। যে সিনিয়র ডাক্তাররা এই আন্দোলনে প্রথম্থেকে সমর্থন করছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ জানাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর