রাজ্যের নারী সুরক্ষায় চালু অ্যাপ! এবার কী তাহলে সমস্যার সমাধান?

রাজ্যের নারী সুরক্ষায় এবার চালু অ্যাপ! যেই অ্যাপের মধ্যে থাকছে 'প্যানিক বোতাম'। এবার কী তাহলে সমস্যার সমাধান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাংসদ পদে নির্বাচিত হওয়ার তিন মাস পূর্তিতে প্রথম প্রশাসনিক বৈঠকে নারী সুরক্ষায় জোর দিলেন  ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক। গত লোকসভা ভোটে অর্জুন সিং কে হারিয়ে দিল্লির আসনে নাম লিখিয়েছিলেন পার্থ। তার মাঝে আর জি কর হত্যাকাণ্ডের ফলে রাজ্য জুড়ে টাল মাটাল পরিস্থিতি। এহেন পরিস্থিতিতে নারী সুরক্ষার লক্ষ্যে নতুন অ্যাপ তৈরীর ঘোষণা নব্য নির্বাচিত সাংসদের।

প্রথম দলীয় প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের নারী সুরক্ষার লক্ষ্যে আরো জোর দিয়েছেন পার্থ ভৌমিক। জেলাশাসক, জেলা পরিষদের সভাপতি, বারাকপুরের পুলিশ কমিশনার মহকুমাশাসক, একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের সভাপতি-সহ প্রশাসনিক আধিকারিকদের সামনেই লঞ্চ করেন নতুন অ্যাপ। যেই অ্যাপের মধ্যে থাকছে ‘প্যানিক বোতাম’, যেকোনো পরিস্থিতিতে কোন মহিলা সুরক্ষার জন্য এই অ্যাপ এ থাকা বোতামটি টিপে তার লাইভ লোকেশন সহ ‘মেসেজ’ উপযুক্ত স্থানে পৌঁছে দিতে পারবে। পরবর্তী বিষয়গুলি খতিয়ে দেখে শীঘ্রই এই অ্যাপটি এক মাসের মধ্যে বাজারগত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানিয়েছেন।

সম্প্রতি হওয়া তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান-মন্ত্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাদের একটাই লক্ষ্য নারী সুরক্ষা এবং দোষীদের শাস্তি পাইয়ে দেওয়া। অর্থাৎ আসন্ন ২০২৬ বিধানসভা ভোটের আগে এটাই হতে পারে তৃণমূলের নির্বাচনী প্রচারের মোটো। সেই কথামতো একে একে করে সেই পথ অনুসরণ করছেন তৃণমূলের স্থানীয় স্তরের নেতা থেকে শুরু করে বড় বড় নেতা-মন্ত্রীরা। একে একে করে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এবং স্থানীয়রা। তারপরেও আর জি কর কাণ্ডের দোষী ধরতে হিমশিম খেয়ে যাচ্ছেন সিবিআই।

তবে সবার একটাই দাবি দোষের শাস্তি হোক, সুবিচার হোক। তাহলে দোষীদের আড়াল করতে এবং দোষ ঢাকতে কারা চেষ্টা করছেন! সাধারণ মানুষের মনের মধ্যে সে প্রশ্ন দিনের পর দিন ক্ষোভে পরিণত হয়েছে। তার মাঝে তিলোত্তমার মৃত্যুর নৃশংস ঘটনা রাজ্য রাজনীতি থেকে জাতীয় স্তরে নারী সুরক্ষার বিষয়টি জোরালো করে তুলতে সক্ষম হয়েছে। যদিও নির্ভয়া কান্ডের উত্তাল আন্দোলনের পর তিলোত্তমার মৃত্যু সমাজকে কতটা পরিবর্তন করতে সক্ষম হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই আবহে অ্যাপ পরিষেবা চালু করে নারীদের কতটা সুরক্ষিত করতে পারে এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন