চীনা অগ্রাসন ইস্যুতে এবার ভারতের পাশে থাকার বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চীনা অগ্রাসন ইস্যুতে এবার ভারতের পাশে থাকার বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর। নেপাল গতবছর ভারতের সঙ্গে মানচিত্র বিবাদে জড়িয়ে পড়েছিল। এরপর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কার্যত খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন নয়াদিল্লিকে। পরবর্তীকালে পালটেছে সমীকরণ।

আরও পড়ুনঃ স্কুল খুলতেই বিপত্তি!করোনায় আক্রান্ত ৫৪ পড়ুয়া।

এর আগে কাঠমান্ডুর উপর লাগাতার চাপ বাড়িয়েছে। পাশাপাশি, নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে চলা কলহের জেরে অবস্থান পালটেছেন ওলি। এহেন পরিস্থিতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই জানিয়েছেন, তাঁর দেশে চিনের প্রভাব বাড়ছে। তবে ভারতের জায়গা কেউ নিতে পারবে না। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই সম্প্রতি স্বাস্থ্যপরীক্ষার জন্য দিল্লি এসেছেন।

চিনের উসকানিতে ভারত ও নেপালের মধ্যে সম্পর্কে যে তিক্ততা এসেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দিল্লিতে অনেকেই মনে করেন, নেপাল চিনের প্রতি ঝুঁকে। এই ধারণা সঠিক নয়। ঐতিহাসিক ভাবে আমরা কিন্তু ভারত-ঘনিষ্ঠ। চিনও আমাদের বন্ধু, কিন্তু ওদের সঙ্গে আমাদের আদানপ্রদান অনেক কম। হ্যাঁ, চিনের প্রভাব বেড়েছে। তবে ভারতের জায়গা কেউ নিতে পারবে না।” কালাপানিতে ভারত-নেপাল সীমা বিবাদ নিয়ে এদিন বলেন,“যা হয়েছে, তা ঠিক নয়।

চীনা অগ্রাসন ইস্যুতে এবার ভারতের পাশে থাকার বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর। দু’দেশের মধ্যে ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কীভাবে তা তৃতীয় কোনও পক্ষের জন্য ধাক্কা খেতে পারে?আমি মনে করি, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে রাজনৈতিক ভাবে নেপাল স্থিতিশীল হতে পারবে না

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন