বড় সিদ্ধান্ত! গোটা দেশে বাতিল NEET-UG 2026 পরীক্ষা

২০২৬ সালের NEET-UG পরীক্ষা বাতিলের ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নতুন পরীক্ষার দিনক্ষণ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে মেডিক্যাল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। বাতিল করে দেওয়া হল ২০২৬ সালের NEET-UG পরীক্ষা। গত ৩ মে অনুষ্ঠিত হয়েছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। মঙ্গলবার কেন্দ্রের অনুমতি নিয়ে পরীক্ষাটি বাতিলের ঘোষণা করেছে NTA। ফলে নতুন করে কবে পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে।

 নতুন পরীক্ষার দিনক্ষণ এখনই ঘোষণা করা হয়নি। পরে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনরায় পরীক্ষার সূচি জানানো হবে বলে জানিয়েছে এনটিএ।

দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে এমবিবিএস-সহ একাধিক স্নাতক স্তরের চিকিৎসা শিক্ষার ভর্তি প্রক্রিয়ার জন্য প্রতি বছর NEET-UG পরীক্ষা নেওয়া হয়। এ বছরও লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তবে ঠিক কী কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। কেন্দ্রীয় স্তরে আলোচনা ও অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে সূত্রের দাবি।

পরীক্ষা বাতিলের ঘোষণার পর স্বাভাবিকভাবেই উদ্বেগে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। নতুন পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া বা আগের অ্যাডমিট কার্ড বৈধ থাকবে কি না—এই সব প্রশ্নের উত্তর এখন জানতে চাইছেন পড়ুয়ারা।

এনটিএ-র তরফে শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন