নজরবন্দি ব্যুরোঃ তিনি ভারতের সোনার ছেলে বলে কথা। বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন অলিম্পিকে। এক কথায় জীবন্ত কিংবদন্তি নীরজ চোপড়া। তবে একটা সাফল্যে তিনি থেমে যাওয়ার বান্দা নন।
আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত কে আর রাহুল, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়াই অনিশ্চিত তাঁর
আরো পদক, আরো সাফল্য একমাত্র লক্ষ্য তার। আর সেই লক্ষে এগিয়ে যেতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের পদকজয়ের স্বপ্নকে জারি রাখলেন এই অ্যাথলেটিক। অলিম্পিকের ‘গোল্ডেন চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমে প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করলেন।

এই থ্রোয়ের সঙ্গে সঙ্গেই প্রায় ১৯ বছর পাদে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকজয়ের আশায় বুক বাঁধছে ভারত। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে ছিলেন নীরজ। সেই গ্রুপের প্রথম প্রতিযোগী হিসাবে জ্যাভলিন ছুড়তে আসেন নীরজ। তিনি এলেন, ছুড়লেন এবং যোগ্যতা অর্জন করলেন। সময় নিলেন মাত্র ১২ সেকেন্ড।

সোনার ছেলের হাত ধরে ফের সোনা জেতার পথে ভারত, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ

স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো পেয়েছিলেন নীরজ। তাঁর কাছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কাজটা খুব কঠিন ছিল না। প্রথম থ্রোয়ে যোগ্যতা অর্জন করে নিজের কাজটা আরও সহজ করে নিলেন।



