Nasal Covid Vaccine: ন্যাসাল কোভিড টিকা আনল ভারত বায়োটেক, জরুরি প্রয়োগের অনুমোদন দিল DCGI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসাল কোভিড-১৯ টিকাকে প্রয়োগের জন্য মান্যতা দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। ভারতের তথা বিশ্বের প্রথম ন্যাসাল কোভিড টিকা হল এটি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে জানিয়েছেন, ভারত বায়োটেকের নির্মিত এই টিকা ডিসিজিআই-র অনুমোদন পেয়েছে।

আরও পড়ুনঃ কমছে করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে দেখে নিন দেশের করোনার হাল

১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জরুরিকালীন ভিত্তিতে এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছারাও তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত তার বিজ্ঞান, গবেষণা ও উন্নয়ন, এবং মানব সম্পদকে কাজে লাগিয়েছে।’ গোটা বিশ্বের মধ্যে ভারত বায়োটেকই প্রথম এই ন্যাসাল টিকা বাজারে আনল।

23 6

ইঞ্জেকশনের মাধ্যমে নয়, এই টিকা নেওয়া যাবে নাকে দেওয়া ড্রপের সাহায্যেই। গতমাসের মধ্যেই এই টিকার তৃতীয় ট্রায়াল শেষ হয়ে গেছে। ড্রাগ রেগুলেটর অথোরিটির কাছে ভারত বায়োটেক যে রিপোর্ট জমা দিয়েছে তাতে বলা হয়েছে, এই টিকা দামের দিক থেকে অনেকটা সস্তা হবে।

25 5

ন্যাসাল কোভিড টিকা আনল ভারত বায়োটেক, জরুরি প্রয়োগের অনুমোদন দিল DCGI

ন্যাসাল কোভিড টিকা আনল ভারত বায়োটেক, জরুরি প্রয়োগের অনুমোদন দিল DCGI

গত সপ্তাহে এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসাল কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রস্তাব দেয়। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা জানিয়েছিলেন, এই ভ্যাকসিন প্রয়োগের ফলে এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা দেখা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত