নজরবন্দি ব্যুরোঃ অরিজিৎ সিংয়ের গান যেমন সকলের খুব প্রিয় তেমন ভাবেই তিনি যে কতটা উদার মনের। সে কথা কারোরই অজানা নয়। তিনি এত টাকা আয় করেও কোন দিনও বিলাসবহুল জীবনযাপন করেন নি। নিজের উপার্জনের সমস্ত টাকাটাই তিনি দান করে দেন সমাজের স্বার্থে।


অতিথি সেবা করতে যে তিনি কতটা ভালবাসেন তার আরও এক নিদর্শন পাওয়া গেল। সেই ঘটনা সামনে আসতেই ফের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তিনি নিজের বাড়ির সামনে সবসময় রেখে দেন জল এবং নকুলদানা। যাতে কোন ক্লান্ত পথিক শুধু মুখে না ফিরে যায়।
তবে এই ঘটনা তিনি আজ থেকে করেন না। বহুকাল আগে থেকেই তিনি তার বাড়ির সামনে জল, নকুলদানা রাখেন। তবে এতদিন ধরে তা সামনে আসেনি। সম্প্রতি ইউটিউবার, ভ্লগাররা আবিষ্কার করেন এই ঘটনা। এরপর সকলের সামনে তুলে ধরেন।
অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে রাখা থাকে জল, নকুলদানা, চোখে জল ভক্তদের
তবে এই ঘটনা গায়ক নিজের মুখে কখনও কাউকে বলেন নি। কোন সাক্ষাৎকারেও নয়। এমনকি অরিজিৎ এর বাবাও গরিবদের বিনামুল্যে খাবার বিলি করেন। এমনকি তাদের একটি হেঁশেল রয়েছে নিজস্ব। যেখানে সকলে মাত্র ৩০ টাকাতে ভরপেট খাবার খেতে পারে।










