নজরবন্দি ব্যুরোঃ দিল্লি সীমান্তে এবার কৃষকদের আটকাতে বাধা হল উঁচু কংক্রিট। রাস্তায় পোঁতা হল পেরেক। এছাড়াও সার সার দিয়ে দার করিয়ে দেওয়া হয়েছে বোল্ডার – ব্যরিকেড। যেন যুদ্ধের প্রস্তুতি। কিন্তু কেন? এই মুহূর্তে দিল্লিমুখী সব রাস্তা বন্ধ। কৃষকদের আটকাতে দুর্গ বানিয়েছে দিল্লি। কার্যত যেন দেশের সীমান্ত গড়ে তোলা হয়েছে। এছাড়াও বেশকিছুদিন ধরেই সিঙ্ঘুতে বিদ্যুত্, জল ও ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। কৃষকদের আন্দোলন ঘিরে কড়া পদক্ষেপ সরকারের।
আরও পড়ুনঃ আজ বেহালার ময়দানে দেখা যাবে বিজেপি-র রোমিও জুলিয়েটকে।
এই আয়োজন কারণ, যাতে কোনোভাবেই যেন কৃষকরা দিল্লিতে ঢুকতে না পারে। প্রসঙ্গত, আগামী শনিবার ৩ ঘণ্টার জন্য দেশের সব হাইওয়ে ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠনেরা। যার পরেই সেই আশঙ্কায় বিরাট বাহিনী খাড়া করিছে কেন্দ্র। গাজিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া, পেরেক রাস্তায় ছড়িয়ে কার্যত যুদ্ধক্ষেত্র তৈরি করেছে প্রসাশন।
উল্লেখ্য, গণতন্ত্র দিবসে একটি ট্রাক্টর মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষকরা। পুলিসের নির্দিষ্ট রুটের বাইরে গিয়ে কৃষকরা ঢুকে পড়ে দিল্লির ভেতরে। দিল্লি পুলিসের সদর আইটিও, লালকেল্লায় তাণ্ডব করে আন্দোলনকারীদের একাংশ। আইটিও এলাকায় পুলিসকে ট্রাক্টর নিয়ে তাড়া করে কৃষকরা। অন্যদিকে, লালকেল্লায় ঢুকে পড়ে একদল কৃষক। সেখানে তারা কেল্লার গম্বুজে উঠে ধর্মীয় পতাকা টাঙিয়ে দেয়।
এনিয়ে আন্দোলনকারীদের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়। আার এই ঘটনাতে বহু আন্দোলনকারীরা সরে যান। এদিকে, কৃষকদের ওই বিশৃঙ্খলার পরও আন্দোলন থেকে এ পা-ও পিছু হঠবে না বলে জানিয়ে দিয়েছেন কৃষকরা। তারা ফের গিয়ে জড়ো হয়েছেন দিল্লির একাধিক সীংমান্তে।



