আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ও বিচার চেয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ। আর এই আবহেই সাধারণ মানুষের কটাক্ষের মুখে পরেছে অনেক তারকা। অপর্ণা সেন থেকে শুরু করে ঋতুপর্ণা, প্রসেনজিৎ থেকে শুরু করে অনির্বাণ। বার বার ট্রোলের স্বীকার হচ্ছেন এই তারকারা সে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে হোক বা সামনে থেকে। এমনকি গত রাত দখলে বিচারের দাবি চেয়ে রাস্তায় নামলে শ্যামবাজারে গো-ব্যাক স্লোগানের মধ্যে পরে ঋতুপর্ণা। একই রকম ভাবে সমাজ মাধ্যমে ট্রোলের স্বীকার হয়েছেন গায়ক নচিকেতাও। তাঁকে কটাক্ষ করা হয়েছে ‘চটিচাটা’ বলেও।
এর পরেই একটি বাংলা রিয়েলিটি শো এর অনুষ্ঠানের পর একটি সংবাদ মাধ্যমে বলেন,”এই বয়েসে নিজকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে, এতা আমি ঠিক বুঝতে পারছিনা। তবে এখন যারা হাঁটছেন তাঁরা কতগুলো বিচ্ছিন্ন দল তৈরি করেই হাঁটছেন। তবে আমার কোন দল নেই তাই আমি সম্পূর্ণ একা। আর আমি চাই না এটা পরে কেউ ব্যবহার করুক।
এরপর তিনি আরও বলেন,” আমি যদি রাস্তায় হাঁটি তাহলে কেউ বলবে ও তো রাজ্য সরকারের বিরুদ্ধে হাঁটছে। তাই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয়। আমি যে মানবতার বিরুদ্ধে হাঁটব সেটা কেউ ভাবছে না। এই লোক গুলো আসলে অসুস্থ। এই লোকগুলোর ট্রিটমেন্ট দরকার। বিশেষ করে যারা এই কাজ গুলো করছে।”
যদিও এদিন নচিকেতা দাবি করেন,”এই ঘটনা নিয়ে প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম। কিন্তু এখন কারোর পক্ষ নিয়ে প্রতিবাদ করলে ট্রোলের স্বীকার হতে হয়।” তবে যদিও এই আবহে ইতিমধ্যেই নচিকেতা একটি গান গেয়েছেন যার নাম ‘গনতন্ত্র’ এই গান টিও একটি প্রতিবাদী গান হিসেবে ব্যাবহার করা হচ্ছে সবক্ষেত্রে।



