10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 11:00 অপরাহ্ন
20 C
Kolkata

Tiger 3: শহরের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহ নবীনা এবং স্টার ‘টাইগার ৩’ দেখাতে ইচ্ছুক নয়, কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনে কালীপূজো, আর এই দীপাবলির সময়েই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘ভাইজান’-এর ‘টাইগার থ্রি’। এই ছবি নিয়ে সলমন অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। শহরের সিংহভাগ প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘টাইগার ৩’। কিন্তু এরই মাঝে বেঁকে বসেছে নবীনা এবং স্টার। তারা ‘টাইগার ৩’ দেখাতে ইচ্ছুক নয়। কিন্তু কারন কী?

আরও পড়ুনঃ আসছে থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল! গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন বিধু বিনোদ চোপড়া

দক্ষিন কলকাতার জনপ্রিয় সিনেমা হল নবীনা। অন্যদিকে উত্তর কলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহের মধ্যে অন্যতম স্টার। ফলে তারা দুজনেই কেন সলমনের ‘টাইগার ৩’ এর থেকে মুখ ফিরিয়ে নিলেন এই নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে দর্শকদের মনে। এবার সবার কৌতূহল মেটাল নবীনা। নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানান টাইগার নাকি সব শো দাবী করছিল। এদিকে তার হলে এই মুহূর্তে পুজোর ছবি চলছে তাই তিনি বারন করে দেয়। এছাড়াও আগামী শুক্রবার থেকে তিনি একটি হিন্দি এবং একটি ইংরাজি ছবি চালাবে।

3 17

অন্যদিকে স্টারেও একি ঘটনার পুনরাবৃত্তি হয়। সেই হলেও চলছে পুজোর ছবি। তারা টাইগারকে দুটো শো দিতে রাজি হয়েছিল। কিন্তু ‘টাইগার ৩’-এর টিম তাতে রাজি হয়নি। তারা ‘নো শো পলিসি’ নিয়েছে। ফলে স্টারেও দেখানো হবে না টাইগার। সেখানেও এই কদিন চলবে বাংলা ছবি।

শহরের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহ নবীনা এবং স্টার ‘টাইগার ৩’ দেখাতে ইচ্ছুক নয়, কারন কী? 

3 19

তবে শুধু নবীনা বা স্টার নয় এই একই কারনের জন্য শহরের আরও বেশ কিছু হলে এই ছবি দেখানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অগ্রিম টিকিট নাকি এই মুহূর্তে ৮.৩ কোটি টাকার বিক্রি হয়েছে। অনুরাগীরাও এই বিষয়ে খুব উৎসাহী। এবাএ দেখার পালা এইবার বক্সঅফিসে ছবিটি কত লাভ করে। ছবিটি সফল হবে নাকি আদৌ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading