যীশু রায়ঃ সুশান্ত মৃত্যু তদন্ত যতো অগ্রসর হচ্ছে ততই একের পর এক সত্য প্রকাশ পাচ্ছে। মুম্বই পুলিশ তাদের তদন্তে জানিয়েছিল সুশান্ত মৃত্যুর আগে গুগল সার্চ করে ‘বেদনাহীন মৃত্যু ‘।কিন্তু ইডি সুশান্ত এর ল্যাপটপ মোবাইল হাতে নেওয়ার পর তারা ডেটা থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে সুশান্ত আদতে সার্চ করেছিলেন কেরালা তে ফার্মহাউস এর।
আরও পড়ুনঃ ছবি মুক্তি পাওয়ার আগেই ছবি ‘খালি পিলি’ টিজারেই বাড়ছে ডিসলাইকের সংখ্যা!
সুশান্ত এর বাবা আগেই জানিয়েছিলেন সিনেমা দুনিয়া ছেড়ে তিনি কেরালাতে ফার্মইং এর প্ল্যান করছিলেন। যা নিয়ে রিয়ার সঙ্গে ঝামেলা হয় সুশান্ত এর।এই তথ্য সামনে আসার পর মুম্বই পুলিশের বিরূদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ আরও জোরালো হল। প্রশ্নের মুখে তাদের ভূমিকা।
সত্যি লুকানো এবং ভুল তথ্য প্রকাশের এই প্রবণতা অনেক প্রশ্ন তুলছে সুশান্ত মৃত্যু রহস্য তদন্তে.অন্যদিকে সিবিআইয়ের জেরার মুখে পড়ে সুশান্তের রুমমেট সিদ্ধার্থ ও তার বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত কার্যত বহু কথা জানিয়েছেন সিবিআইকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-মামলার রহস্য উন্মোচনে যখন সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে রিয়া চক্রবর্তী, ঠিক তখনই এই তদন্তের রহস্য আরও বেড়ে গেল। সুশান্তের দুই ঘনিষ্ঠ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত রাজসাক্ষী হতে চান বলে সূত্রের খবর। ফলে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা ক্রমশ একটি অন্য মাত্রা পেতে শুরু করেছে।



