নজরবন্দি ব্যুরোঃ কোভিড পরিস্থিতির মধ্যেই রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর কে। সেকারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকলেও পড়াশোনার মানোন্নয়ন হয়েছে ভালোভাবেই। যারফলে, গতবছরের নভেম্বরেই আন্তর্জাতিক ‘স্কচ’ পুরষ্কারে সম্মানিত হয়েছিল রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা বিভাগ। এরপর চলতি বছরের শুরুতেই খাদ্য শস্য বিতরনে দেশের সেরা হিসেবে উঠে এসেছিল বাংলা। এক কথায় যা রেকর্ড।
আরও পড়ুনঃ Test-Tube Baby: টেস্টটিউব বেবির ক্ষেত্রে বড় বদল কেন্দ্রর, নয়া পদ্ধতি নিয়ে জল্পনা


বলাবাহুল্য, ২০২০-২০২১ অর্থবর্ষে বিভিন্ন স্তরে কাজের নিরিখে কেন্দ্রের থেকে প্রায় ১৪ টি পুরস্কার ছিনিয়ে নিল বাংলার গ্রাম পঞ্চায়েত ও জেলা সমিতি। প্রত্যেক বছর এপ্রিল মাসের ২৪ তারিখ দিল্লি থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবার ও একই নিয়ম বজায় থাকবে বলে শোনা গিয়েছে। সেই সেরার তালিকায় স্থান করে নিয়েছে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দফতর। যা শুনে খুশি বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়।
বিশেষজ্ঞদের মতে কাজের বিকেন্দ্রিকরনের জেরেই উঠে এসেছে এই সাফল্য। তবে সেখানেই শেষ নয়। একশো দিনের কাজের নিরিখে ও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলা। সম্প্রতি রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, চলতি ২০২১-২০২২ অর্থবর্ষে ১ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৬৭৫ জনকে কাজের সুবিধা দেওয়া হয়েছে তাদের তরফে। রাজ্যের দেওয়া তথ্য অনুসারে, এখনও পর্যন্ত ২৮৭৬ কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।
রেকর্ড, ঝুলিতে একাধিক পুরস্কার রাজ্যের

এতো কিছুর পরেও যেভাবে নিজেদের দায়িত্ব সামলেছে রাজ্যের প্রতিটি দফতর, এই পুরস্কার তারই স্বীকৃতি। এমনটাই মনে করা হচ্ছে শাসকদলের তরফে। পূর্বে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের থেকে ও পুরস্কার লাভ করেছিল রাজ্য সরকার। তবে এবার ছাপিয়ে গিয়েছে সমস্ত রেকর্ড। দুই ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, পুরুলিয়া, সহ একাধিক জেলা থেকে উঠে এসেছে সেরার তকমা।









