রাজনৈতিক সৌজন্য, BSP প্রার্থীর ভোট প্রচারকে কুর্নিশ সাংসদ দেবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক সৌজন্য, শুরু হয়েছে বাংলার বিধানসভা ভোট, মোট ৮ দফার মধ্যে শেষ হয়েছে দু দফা। আর এই নির্বাচন নিয়ে যখন রাজ্যে শাসক বিরোধী সবাই এই নির্বাচনকে রণক্ষেত্রে পরিণত করেছে চলছে বাক যুদ্ধ, চলছে সীমাহীন কু-কথার পাঁচালী, গণ্ডগোল, মারামারি, এমনকি খুনের হুমকি থেকে খুন, ঠিক তখনি দেখা গেল এক অন্য রকম ছবি কলকাতার বুকে।

আরও পড়ুনঃ ফের রেকর্ড করোনার, এক দিনে আক্রান্ত ৯৩ হাজার

রাতের কলকাতা শহরে সাইকেল নিয়ে ঘুরছেন ভোটপ্রার্থী। দলীয় পতাকায় সুসজ্জিত তাঁর সেই সাইকেল। নাম সুব্রত মজুমদার। দমদম বিধানসভা কেন্দ্র থেকে বহুজন সমাজ পার্টির হয়ে ভোটে  লড়ছেন। বাংলার এই ভোট যুদ্ধে BSP প্রার্থী ভোটে দাঁড়াবেন সেতা খুব কদাচিৎ তাই নিজেই নিজের প্রচারে বেরিয়ে পড়েছেন।

আর তাঁর এমন প্রচেষ্টাই নজর কেড়েছে তৃণমূলের সাংসদ-অভিনেতা দেবের। বিরোধী শিবিরের সঙ্গেও সদ্ভাব বজায় রাখা রাজনিতিকদের মধ্যে তিনি অন্যতম। তিনি বারবার বলেছেন রাজনীতিতে তিনি সৌজন্য দেক্তে পছন্দ করেন আর তিনি সেটা করেনও। 

রাজনৈতিক সৌজন্য, আর তাই দমদম থেকে বহুজন সমাজ পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বীর একক লড়াইকে কুর্নিশ জানালেন তৃণমূলের এইসাংসদ-অভিনেতা। তিনি একটি ভিডিও শেয়ার করে বলেছেন “স্বতন্ত্রতা বজায় রাখার এই প্রচেষ্টাকে কুর্নিশ। সত্যিই মন ভরে গেল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন