বড়সড় স্বস্তি, পরিবহণমন্ত্রীর প্রতিশ্রুতি পর উঠছে বাসকর্মীদের আন্দোলন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগাতার আন্দোলনের জেরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর । অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের রেকর্ড সস্তা হল টাকা! উৎসবের মরশুমে অশনি সংকেত

পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন ডিপোতে এতদিন চলছিল বিক্ষোভ। আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল এসবিএসটিসি পরিষেবা। পুজোর মুখে গন্তব্যে পৌঁছতে হয়রানির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা।

বড়সড় স্বস্তি, পরিবহণমন্ত্রীর প্রতিশ্রুতি পর উঠছে বাসকর্মীদের আন্দোলন

পরিবহণমন্ত্রী বলেন, “পুজোর মুখে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের একটা দাবি ছিল। আমি এসবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি দায়িত্ব নিচ্ছি। ২৬ দিনের কাজ ওদের দেওয়া হবে। আমি পুজো মিটলেই কথা বলব ওদের সঙ্গে। ”

বড়সড় স্বস্তি, পরিবহণমন্ত্রীর প্রতিশ্রুতি পর উঠছে বাসকর্মীদের আন্দোলন

বড়সড় স্বস্তি, পরিবহণমন্ত্রীর প্রতিশ্রুতি পর উঠছে বাসকর্মীদের আন্দোলন

বড়সড় স্বস্তি, পরিবহণমন্ত্রীর প্রতিশ্রুতি পর উঠছে বাসকর্মীদের আন্দোলন

এই ডাকেই সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে তাঁদের তরফে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপাতত শুঘু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর