নজরবন্দি ব্যুরোঃ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে ১১ লক্ষের গণ্ডি। আনলক শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হয়েছে। সোমবারই নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজারের বেশি। সে তুলনায় মঙ্গলবার সংখ্যাটা খানিকটা কমেছে। তবে, উদ্বেগ কমেনি বিন্দুমাত্র। গত ২৪ ঘণ্টায় দেশে COVID-19 আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ।
আরও পরুনঃ রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ, চালু হল হেল্পলাইন। সপ্তাহে ২ দিন কড়া লকডাউন।


দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১। এই মুহূর্তে সংক্রামিত ৪ লক্ষ ২ হাজার ৫২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ২৪ পাজার ৫৭৮ জন। সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ২৮ হাজার ৮৪ জন। মহামারী করোনায় বিধ্বস্ত ভারতে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ৬৯৫।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৩০ জনের।মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের বেশিরভাগই মুম্বইতে। সেখানে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা এক লাখ পেরিয়েছে।রাজধানীতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৪৭। তবে সংক্রমণ সারিয়ে সুস্থও হয়েছেন এক লাখের বেশি কোভিড রোগী।গুজরাটে আক্রান্ত ৪৯ হাজার ৩৫৩। তামিলনাড়ুতে ইতিমধ্যেই কোভিড পজিটিভ রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।
আজকের হিসেবে আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৬৭৮।কর্নাটকে। মোট আক্রান্ত ৬৭ হাজার ৪২০। রাজ্যে সবচেয়ে বেশি সংক্রামিত বেঙ্গালুরুতেই। দেশে মোট কোভিড টেস্ট হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৪৭ হাজার ৯০৮। আইসিএমআর জানাচ্ছে, ১৯ জুলাই দেশে করোনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৫৬ হাজারের বেশি। ৮৫২টি সরকারি ও ৩৪৮টি বেসরকারি ল্যাবে চলছে করোনা পরীক্ষার কাজ।









