Hilsa: বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রূপালি রানিকে নিয়ে মজাদার গল্পগাছার কমতি নেই! আর ইলিশ মাছ পূর্ববঙ্গে খাওয়া হত পয়লা বৈশাখের দিন। যদিও বা বাঙালি ইলিশ প্রেম আদি, অকৃত্রিম, চিরন্তন। ইলিশের পেটি, গাদা, ল্যাজা, মুড়ো, তেল, কানকো, কাঁটা, ডিম… জলের রানির কিছুই যে ছাড়া যায় না। ঝোল, ঝাল, তেল, অম্বল– যেমনভাবেই খাও, খাওয়াও, সবেতেই সুখ! আমাদের কাছে ইলিশ আর শুধুমাত্র একটা মাছে আটকে নেই। সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ চরম বিদ্যুৎ সঙ্কট, কোথায়, কখন লোডশেডিং? জানানো হবে SMS

শুধুই গল্প নয়, ইলিশ নিয়ে রয়েছে আজব-গজব সংস্কারেরও! যাঁরা ইলিশ ধরেন, পয়লা বৈশাখের দিন তাঁদের পান্তা ইলিশ খাওয়া মাস্ট। কারণ? একটা মজার গল্প রয়েছে। ১৯৮৪ সালের ১৪ এপ্রিল, ফুটপাথের এক বেকার ছেলে পান্তা ভাত, ইলিশ মাছ আর বেগুনের ভর্তা নিয়ে ঢাকার রমনা বটমূলে, খোলা বাগানে দোকান দিয়ে বসেন। প্রচণ্ড গরমে ময়দানে ঘুরতে আসা মানুষজনেরা তাঁর থেকে সেই পান্তা, ইলিশ ভাজা আর ভর্তা কিনে খান। কয়েক ঘণ্টার মধ্যেই পান্তা শেষ! বেকারের পকেট ভরা টাকা! সেই থেকেই, পয়লা বৈশাখের দিন রমনা ময়দানে পান্তা ইলিশের আয়োজন করা হয়।

বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন
বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন

এখানেই শেষ নয়! ইলিশ মাছ ধরতে বেরবার আগে ধূপধুনো দিয়ে নৌকায় ওঠেন জেলেরা। জাল পুজো করেন। নৌকার গলুইয়ে মিষ্টিবাতাসা বা চিনি দিয়ে, তারপর জাল তোলেন। এরপর, জালে যখন প্রথম ইলিশটা ওঠে, তাকে একটা থালায় করে, জালের উপর রেখে, সিঁদুর-হলুদ মাখিয়ে বরণ করা হয়! অনেকে আবার ধূপধুনো, বাতাসাও দেন। তারপর, মাছের মাঝের খানিকটা অংশ কেটে নৌকার গলুইয়ে পুঁতে দেন। পরম্পরাগতভাবে এমনটাই চলে আসছে।

বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন
বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন

ফরিদপুর, মাদারিপুর, ঢাকা, বিক্রমপুর জেলায় আবার আরেক রীতি। সরস্বতী পুজোর দিন, ইলিশ কিনে প্রথমেই বাড়িতে ঢোকানো যাবে না। মাছের রানিকে আগে প্রদীপ জ্বালিয়ে, সিঁদুর মাখিয়ে, উলু দিয়ে বরণ করতে হবে। তারপর তিনি ঢুকবেন হেঁশেলে। তবে, এদিন কিন্তু ইলিশের ঝোল,ঝাল, অম্বল রাঁধলে চলবে না। শুধু নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে বানানো হবে ইলিশের ঝোল। আর মাছের আঁশগুলো ঘরের মধ্যে প্রধান যে খুঁটি রয়েছে, তাঁর গোড়ায় পুঁততে হবে। অনেকে আবার ধানের গোলার নীচে গর্ত করেও আঁশ পুঁতে রাখেন। এতে নাকি ভবিষ্যতে টাকার বৃষ্টি হবে।

বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন

বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন
বর্ষা মানেই বাঙালির ঘরে ইলিশ, রইল মাছের রানির সাতকাহন

ইলিশ মাছের ডিম খাওয়া নিয়ে ফরিদপুরে একটা সংস্কার আছে। অনুষ্ঠানটা হয় দুর্গা পুজোর দশমীর দিন। এদিন ইলিশের ডিম লাগবেই লাগবে! যদি দশমীর দিন ইলিশের ডিম না পাওয়া যায়, এই ভয়ে অনেকেই আগে থেকে ডিম কিনে রাখেন। আগে থেকে কেনা ডিম উনুনের পাশে রেখে শুকানো হয়! তারপর দশমীর দিন সেই ডিম ভেজে, বাড়ির সবাই মিলে একসঙ্গে খান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত