ভারতের কাছে লজ্জার হার, ম্যাচ শেষের আগেই মাঠ ছাড়লেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি

ভারতের কাছে ৬১ রানের বড় হারের মাঝেই স্টেডিয়াম ছাড়লেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। ম্যাচ শেষ হওয়ার আগেই তাঁর বেরিয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত–পাকিস্তান ম্যাচের উত্তেজনা যখন চরমে, তখনই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। দলের পরাজয় নিশ্চিত বুঝেই খেলা শেষ হওয়ার আগেই তাঁর মাঠ ত্যাগ করা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

রবিবার ম্যাচ শুরুর আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের উৎসাহ জুগিয়েছিলেন নকভি। কিন্তু মাঠে সেই উৎসাহের কোনও প্রতিফলন দেখা গেল না। ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে লজ্জার পরাজয়ের মুখে পড়ে পাকিস্তান। সেই হার মাঠে বসে শেষ পর্যন্ত দেখলেন না বোর্ড প্রধান।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর থেকেই স্টেডিয়ামে নকভিকে আর দেখা যায়নি। কিছুক্ষণ পরেই স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়, সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি থেকেই স্পষ্ট, ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

এই জয়ের ফলে ভারত গ্রুপ পর্ব থেকে সুপার এইটে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে পাকিস্তান চাপে পড়ে গেছে পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে। ফলে সুপার এইটে ওঠার লড়াই এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে সলমন আলি আঘাদের দলের সামনে।

গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই ম্যাচের ফল ভারতের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে পাকিস্তানের জন্য শেষ ম্যাচ কার্যত ‘করো বা মরো’। নামিবিয়াকে হারাতে পারলেই সরাসরি সুপার এইটে উঠবে তারা, নইলে বিদায়ের আশঙ্কা থেকেই যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর