নিজেকে ভগবান ভেবে নিয়েছেন মোদি, প্রধানমন্ত্রীকে চরম খোঁচা RSS-এর

‘কেউ কেউ প্রথমে নিজেকে অলৌকিক শক্তিসম্পন্ন সুপারম্যান বা অতিমানব ভাবতে শুরু করেন।' মোদিকে নাম না করে তিরস্কার মোহন ভাগবতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজেকে ভগবান ভেবে নিয়েছেন মোদি, প্রধানমন্ত্রীকে চরম খোঁচা RSS-এর। লোকসভা নির্বাচনের ভরা বাজারে নিজেকে ‘ঈশ্বরের বরপুত্র’ বলে ঘোষণা করেছিলেন ‘নন বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটে চারশো পারের স্বপ্ন মুখ থুবড়ে পড়ার পর কিছুটা নিস্তেজ মোদি। লোকসভা নির্বাচনে মোদির এই আত্মপ্রচারকেই কার্যত বেলাগাম কটাক্ষ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সাফ জানালেন, বিকাশ (উন্নয়ন) কখনও শেষ হয় না। কিন্তু কিছু মানুষ আছে যারা তার আগেই নিজেদের সুপারম্যান, দেবতা, ভগবান ভেবে নেন।

নিজেকে ভগবান ভেবে নিয়েছেন মোদি, প্রধানমন্ত্রীকে চরম খোঁচা RSS-এর

RSS প্রধানের কটাক্ষের তির যে ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর প্রবক্তা মোদির দিকেই তা বুঝতে ভুল হয়নি বিরোধীদের। কংগ্রেস মুখপাত্র তথা সাংসদ জয়রাম রমেশ বলেছেন, ‘অগ্নি মিসাইল ছুড়েছে নাগপুর।’
বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় একটি গ্রাম-বৈঠকে যোগ দিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘কয়েকজন আছেন, যাঁরা মানুষ হলেও তাঁদের মধ্যে মানবিক গুণের অভাব রয়েছে। সেটা নিয়ে তাঁদের চিন্তাভাবনা করা উচিত।’

নিজেকে ভগবান ভেবে নিয়েছেন মোদি, প্রধানমন্ত্রীকে চরম খোঁচা RSS-এর

এরপরেই সরাসরি নরেন্দ মোদিকে খোঁচা দিয়ে ভগবত বলেন, ‘কেউ কেউ প্রথমে নিজেকে অলৌকিক শক্তিসম্পন্ন সুপারম্যান বা অতিমানব ভাবতে শুরু করেন। কিন্তু সেখানেই তাঁরা থামেন না। এরপর দেবতা হতে চান, তারপর ভগবান। কিন্তু ভগবান বলেন, তিনি স্বয়ং বিশ্বরূপ। তার চেয়েও বড় কিছু আছে কি না, সেই বিষয়ে কেউ কিছু জানে না।’

নিজেকে ভগবান ভেবে নিয়েছেন মোদি, প্রধানমন্ত্রীকে চরম খোঁচা RSS-এর

নিজেকে ভগবান ভেবে নিয়েছেন মোদি, প্রধানমন্ত্রীকে চরম খোঁচা RSS-এর

সম্প্রতি সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি বুক ফুলিয়ে ঘোষণা করেছিলেন, ‘দেশের ভালোর জন্য যত পবিত্র কাজ আছে, সেই সবকিছু কার্যকর করতেই ঈশ্বর আমাকে বাছাই করেছেন।’ মোদি ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগানও দিয়েছিলেন। এদিন ভাগবতের বক্তব্যেও উঠে আসে সেই ‘বিকাশ’-এর কথা। মানুষের ‘ভগবান’ হতে চাওয়ার প্রসঙ্গ টেনেই কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিকাশের কোনও শেষ নেই। শুধু বাহ্যিক উন্নয়ন নয়, সর্বদা নিজের ভিতরের উন্নতি সাধন করা উচিত সকলের।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর