২০২১ ভাল কাটাতে দেশবাসীকে বার্তা। পাশে থাকার কথা জানালেন মোদি-রাহুল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২১ ভাল কাটাতে দেশবাসীকে বার্তা, একটা গোটা বছর আতঙ্কে কেটেছে মানুষের। করনার প্রকোপ, আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষের মৃত্যু। গোটা বছর জুড়ে কার্যত আটকে ছিল গোটা বিশ্ব। একের পর এক দুর্ভোগ,অসহায়তা গোটা বছরটাকে দাবিয়ে রেখেছিল যেন। করোনা আবহের শুরুতেই চরম দুরভগে পড়েছিলেন দেশের নানা প্রান্তের অসংখ্য পরিযায়ী শ্রমিক।

আরও পড়ুন: ভারতের হাতে কাশ্মীরের জনগণ অত্যাচারিত হচ্ছে: শাহিদ আফ্রিদি

বহু কষ্টে দীর্ঘদিন অসম্ভন কষ্ট ভগ করে ঘরে ফিরেছেন তাঁরা। ভয়াবহ অতীত ভুলে তাই নতুন বছরে শুরুতেই সুস্বাস্থ্যের প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। নতুন বছরে নতুন শুরুর শুভেচ্ছা জানিয়ে শুক্রবার টুইট করেছেন নরেন্দ্র মোদী “সবাইকে নতুন বছর ২০২১-এর শুভেচ্ছা। নতুন বছরে সকলের সুস্বাস্থ্য বজায় থাকুক, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।’

দেশবাসীর স্বার্থে নতুন বছরের শুরুতেই বহু প্রতীক্ষিত লাইট হাউস প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৬টি শহরে একযোগে লাইট হাউস তৈরির কাজ শুরু হবে। অন্যদিকে গত এক্মাসের বেসি সময় ধরে কেন্দ্রের তিন কৃষি আইন বিলের প্রতিবাদে দিল্লি সীমানায় অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা। একে একে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দল রাঞ্জ্য নিরবিশেসে গিয়ে পাশে দাঁড়িয়েছে তাঁদের। প্রথমে কেন্দ্র দ্রিশ্তিপাত না করায় ক্ষুব্ধ ছিল গটা দেশবাসি। তবে কেন্দ্র-বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলোর মধ্যে ৬ দফা বৈঠক হয়েছে।

শেষ আলোচনায় চারটির মধ্যে দু’টি বিষয় সমাধান সূত্র মিলেছে বলে দাবি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের। তবে এতদিন এত ক্রিশকের বলিদান, আন্দলঙ্কে উপেক্ষা করে তেওদিন পর সুকৌশলে এ দিন কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলে মোদী সরকারকে কটাক্ষ করেছেন কংদ্রেস সাংসদ রাহিুল গান্ধী। টুইট বার্তায় প্রথমে কোভিড যোদ্ধাদের কুর্নিশ,সম্মান জানিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, ‘গতবছর আমরা যাঁদের হারিয়েছি, নতুন বছরের শুরুতে তাঁদের স্মরণ করি। যারা আমাদের রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।’

২০২১ ভাল কাটাতে দেশবাসীকে বার্তা, এরপরই কেন্দ্রকে কটাক্ষ করে বলেন তিনি ‘যে সমস্ত কৃষক এবং শ্রমিকরা অসত্ শক্তির বিরুদ্ধে সম্মান এবং সততার সঙ্গে লড়াই করছে, আমার হৃদয় সবসময় তাঁদের সঙ্গে থাকবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ একটা ভয়ের আতঙ্কের বছর কাটিয়েছি আমরা। প্রতিদিনের আতঙ্ক থেকে মুক্তি পেতে প্রার্থনা করে সকলেই। আজ দেশবাসীর সুস্থতা কামনা আর ভালথাকার কথা আনিয়ে বারতা দিয়েছেন দু দলের শীর্ষ নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত