অপারেশন সিঁদুরে পর্যুদস্ত পাকিস্তান, পাঞ্জাবে জওয়ানদের অভিনন্দনে মোদী

আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে সেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর, বললেন "তোমরাই ভারতের গর্ব"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উদ্দীপ্ত মোদী, সেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের বললেন ‘তোমাদের কৃতিত্বেই আজ পাকিস্তান থরথর করছে’ পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোরে সেনা ঘাঁটিতে উপস্থিত হয়ে জওয়ানদের সঙ্গে সৌজন্য বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতা করেন তিনি।

এর আগের দিন, সোমবার, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সেনাবাহিনীকে স্যালুট জানান।

২৬ নিরস্ত্র হত্যার পালটা জবাব, তছনছ পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি

স্মরণ করা দরকার, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র ভারতীয় নাগরিককে নৃশংসভাবে হত্যা করে লস্করের মদতপুষ্ট সংগঠন TRF-এর ৫ জন জঙ্গি। এর জবাবে ৭ মে ভোররাতে ভারত ২৫ মিনিটের সুনির্দিষ্ট অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়।

এই অভিযানে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি, এয়ার ডিফেন্স সিস্টেম এবং রেডার সিস্টেম ধ্বংস হয়ে যায়

  • ১০০-র বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।

  • পাকিস্তানের পালটা হামলার চেষ্টা ব্যর্থ করে ভারত প্রত্যাঘাত করেছে সীমান্তের বিভিন্ন স্থানে।

আদমপুর এয়ারবেসে উচ্ছ্বাস, সেনাদের পাশে দেশের প্রধানমন্ত্রী

অভিযান পরবর্তী সময়ে, প্রধানমন্ত্রী মোদী নিজের হাতেই সেনাদের কৃতিত্বের স্বীকৃতি দিতে পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান। সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে বলেন— “তোমরাই ভারতের গর্ব। তোমাদের সাহসিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠা আমাদের নিরাপত্তার অটুট রক্ষাকবচ।” সেনারাও প্রধানমন্ত্রীর সফরে উদ্দীপ্ত ও গর্বিত বোধ করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত