নজরবন্দি ব্যুরোঃ সরকার এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ইনসিওরেন্স কোম্পানির বেসরকারিকরণের পথে এগোচ্ছে । সরকারি কোম্পানি অর্থাত্ যেগুলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং – PSU তাদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র ।সিএনবিসি আবাজ -র সূত্রের খবর অনুযায়ী এলআইসি ও অন্য নন লাইফ ইনসিওরেন্স কোম্পানিকে ছেড়ে বাকি সব ইনসিওরেন্স কোম্পানির নিজের অংশীদারিত্ব ভাগে ভাগে বেচতে পারে ।
আরও পড়ুনঃ অক্সফোর্ড টিকার ট্রায়াল ও উত্পাদন এবার ভারতে, জানালো সেরাম ইনস্টিটিউট।
এর পাশাপাশি ব্যাঙ্কগুলিকেও প্রাইভেটাইজেশনের প্ল্যানও চলছে ।খুব তাড়াতাড়ি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণ করার প্রস্তাব ঘোষণা করা হবে। বর্তমানে তারই খসড়া তৈরিতে ব্যস্ত রয়েছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবটি প্রস্তুত হলে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কোনও মন্তব্য করেনি।
তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ভারতে পাঁচটির বেশি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থাকার প্রয়োজন নেই।পরিকল্পনার প্রথম ধাপে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউসিও ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র; এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের সিংহভাগ বিক্রি করা হবে। এই সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা; নির্ধারিত সময় ঘোষণা করবে সরকার। ভারতে ১২টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মধ্যে; ৭ টির অধিকাংশ শেয়ার বিক্রি করা হবে; বেসরকারি সংস্থার হাতে।
খসড়া তৈরির পর; কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করবে।প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে কেন্দ্রীয় সরকারের তরফে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তিকরণের মাধ্যমে ৪টি ব্যাঙ্কে পরিণত করার কথা ঘোষণা করা হয়েছিলো। করোনা আতঙ্কের মধ্যেই গত ১ এপ্রিল এই সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছিল। ২০১৭ সালে দেশে পিএসইউ ব্যাঙ্কের সংখ্যা ছিলো ২৭। এপ্রিলে সেই সংখ্যাটা কমে ১২ তে দাঁড়িয়েছিল। এবার তা আরো কমে পাঁচ হতে চলেছে।



