রাজভবনে মিঠুন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদে তিনিও দাবিদার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজভবনে মিঠুন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদে তিনিও দাবিদার? হাড্ডাহাড্ডি লড়াই, প্রায় একমাসের সাজ সরঞ্জাম আয়োজন শেষ হয়েছে।  গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন দেশের ৫ রাজ্যের মানুষ। কেউ একদিন কেউ বা টানা একমাসের ৮ দিন ধরে দফায় দফায় পালন করেছে ভোট উৎসব। সব মিলিয়  আজ শেষ হয়েছে ৫ জায়গার বিধানসভা নির্বাচন। ফলাফল ২রা মে, অর্থাৎ আগামী কাল। এই মুহুর্তে সকলের মনে প্রশ্ন একটাই, বাংলার মানুষ কী চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন।

আরও পড়ুনঃ অবস্থা ভয়াবহ ভারতে, ৪ঠা’মে থেকে ভারতীয়দের প্রবেশ নিষেধ আমেরিকায়

রাত পোহালেই আগামী কাল গণতন্ত্রের উতসবের ফলাফল। তৃণমূল কংগ্রেস আশাবাদী এই নির্বাচন জিতে হ্যাট্রিক করছে তারাই, অন্যদিকে বিজেপি মোট্মাট মৌখিক মন্ত্রী সভা গড়তে সভা করেছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। তার মাঝেই জল্পনা আরও একধাপ বাড়লো মহাগুরু আর রাজ্যপালের সাক্ষাতে। আজ  শনিবার রাজভবনে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। এমনিতেই শুরু থেকেই তাঁকে নিয়ে শেষ নেই জল্পনার। কখনো মনে করা হয়েছে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

রাজভবনে মিঠুন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদে তিনিও দাবিদার? গত কয়েক মাসের সব জল্পনা উড়িয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে গোটা নির্বাচন কাল স্রেফ প্রচার করে গেছেন তিনি। ভরা সভা থেকে বিখ্যাত ডায়লগ আওড়ে হিট করেছেন সভা। যদিও সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে মহাগুরুর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক। কিন্তু  ঠিক ফলাফলের আগের দিন আচমকাই এই সৌজন্য ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে। প্রশ্ন ঘুরছে অনেকের মনে তাহলে কি জয় নিশ্চিত ভেবেই আলোচনায় বসেছেন দুজনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন