অবস্থা ভয়াবহ ভারতে, ৪ঠা’মে থেকে ভারতীয়দের প্রবেশ নিষেধ আমেরিকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবস্থা ভয়াবহ ভারতে, সমস্ত তৎপরতা সত্বেও প্রতিদিনের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিন। দেশের একাধিক স্থানে ঘাটতি অক্সিজেনের। নেই বেড। ধারাবাহিক সংক্রমণে দেশের একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখের গন্ডী। দেশের একাধিক রাজ্যে হাসপাতালের বেড আর অক্সিজেনের অভাবে বাড়ি বা গাড়িতেই প্রাণ হারাচ্ছেন রোগীরা। সবাই পৌঁছোতে পারছেন না চিকিৎসা পর্যন্ত।

আরও পড়ুনঃ কয়লা-কাণ্ডে CBI তলব জ্ঞানবন্ত সিংহকে, হাজিরা দিতে হবে মঙ্গলবার

দিনে দিনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে, হাজার পরিকল্পনা সত্বেও জায়গায় জায়গায় জ্বলছে গণচিতা। থরে থরে জমছে নৃতদেহ। একদিকে প্রতিস্থাপন করা হচ্ছে অক্সিজেন প্লান্ট, অন্যদিকে সমান্তরাল ভাবে বাড়ানো হচ্ছে শ্মশানের চুল্লি সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে মোট সংক্রমিত হয়েছেন  ৪,০২,১১০ জন, এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৮৫৩।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের।

অবস্থা ভয়াবহ ভারতে,  ক্রমেই জটিল হওয়া পরিস্থিতির জন্য সাহায্যের হাত বাড়িয়েছে আমেরিকা, ইতমধ্যেই দেশের মাটিতে এসে পৌঁছেছে মার্কিন মুলুকের অক্সিজেন-কিট। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে কোন রিস্ক নিচ্ছে না মার্কিন মুলুক। তাদের ভাবাচ্ছে ভারতের করোনার ডবল এবং ট্রিপল মিউটেন্ট। সেই কারণেই জানানো হয়েছে আগামী ৪ঠা মে থেকে কনো ভারতীয় নাগিরিক আর যেতে পারবেন না আমেরিকায়। আমেরিকা থেকে কেউ ভারতে আসতেও পারবেন না। শুধু মাত্র অক্সিজেন ওষুধ পত্র পরিবহনের জন্য চালু থাকবে বিমান পরিষেবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন