নজরবন্দি ব্যুরো: এবার বড় পর্দায় একসাথে মিঠুন চক্রবর্তী এবং দীপক অধিকারী।‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে জোট বাঁধতে চলেছে প্রযোজনা সংস্থা ‘বেঙ্গল টকিজ’। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সদ্য বিজেপিতে যোগদান কারী মিঠুন চক্রবর্তীকে৷বেশ অনেকদিন পর আবার কোনও চরিত্রে ধরা দেবেন তিনি৷
আরও পড়ুনঃ নেই জমি,প্রায় ৪১ লক্ষ টাকার দেনা রয়েছে, হলফনামায় জানালেন প্রার্থী সায়ন্তিকা ।
অভিনেতা দেব সম্প্রতি নিজের সোশ্যাল পেজ-এ এই নতুন উদ্যোগ এবং জোটের কথা সামনে এনেছেন৷ পরিচালকের দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন।অতনু রায়চৌধুরীর বেঙ্গল টকিজের সঙ্গে দেবের এটি দ্বিতীয় কাজ। এর আগে এই প্রযোজনা সংস্থা নিবেদিত ‘সাঁঝবাতি’ ছবিতে দেব কেবল অভিনয় করেছেন। সেখানে পরিচালকের ভূমিকায় ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। এবার সেই ‘বেঙ্গল টকিজ’-এর সঙ্গে প্রযোজনায় দেব।
মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেব এই মুহূর্তে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’-এ মঞ্চ ভাগ করে নিচ্ছেন। ফলে দুজনের বন্ডিং বেশ ভাল। ছবিতে দেবকে কোনও ভূমিকায় দেখা যাবে কিনা তা জানা যায়নি এখনও। অতনু রায়চৌধুরী এবং মিঠুনের সঙ্গে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন দেব।
এদিন ইনস্টাগ্রামে দেব লিখেছেন, ‘আমার নেক্সট প্রোজেক্ট ঘোষণা করে দারুণ গর্ববোধ করছি৷ দেব এন্টারটেনমেন্ট ও বেঙ্গলটকিজ একসঙ্গে এবার নতুন এক সিনেমা করতে চলেছে৷ যেখানে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও আমি৷ দারুণ এক্সাইটেড৷ ছবির পরিচালক অভিজিৎ সেন৷’



