নজরবন্দি ব্যুরোঃ ভিড়ে ঠাসা সমাবেশ বিজেপির, কমিশনের নিষেধাজ্ঞা আর কোভিড বিধিকে শিকেয় তুলে জনসভা করলেন নব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কমিশন গত পরশু জানিয়েছিল, রোড-শো, মিছিল ও সমাবেশ। এমনকী, বাইক বা সাইকেল নিয়ে এলাকা পরিক্রমাও করা যাবে না। যে সমস্ত রোড শো, মিছিলের অনুমোদন দেওয়া ছিল, সেগুলিও বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তবে, শর্ত সাপেক্ষে দুরত্ব বিধি মেনে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে জন সভা করা যাবে। ২২ তারিখা সন্ধে ৭ টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যায়।
আরও পড়ুনঃ ভারতের পাশে পাকিস্তান, যেকোন সাহায্যে প্রস্তুত চিন, মুখ ফেরাল ‘বন্ধু’ আমেরিকা!


কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে গতকাল বিজেপি প্রার্থী মানস সরকারের পক্ষে জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জনসভায় যখন ভোট প্রার্থী ভাষন দিচ্ছেন সামনে তখন হাজার দেড়েক লোক। কারও মুখে গামছা আবার কারও মুখে মাস্কই নেই! আর দূরত্ববিধি? মঞ্চের সামনে ১০০টির মত চেয়ার পাতা ছিল যেখানে দূরত্ববিধি মানা হয়েছে। কিন্তু ঠিক তাঁর পেছনে, গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছেন হাজার খানেক মানুষ! আর এদিন সেই একই কাজ করলেন মিঠুন চক্রবর্তী।
ভিড়ে ঠাসা সমাবেশ বিজেপির, কমিশনের নিষেধাজ্ঞা আর কোভিড বিধি উড়িয়ে মালদার বৈষ্ণবনগরে মিঠুনের সভায় উপচে পড়া ভিড় হল এদিন। কমিশনের নির্দেশিকার পরেও সভায় উপচে পড়া ভিড় হওয়াতে ব্যাপক ক্ষুব্ধ নির্বাচন কমিশন। দূরত্ববিধি না মানার অভিযোগে সভা উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসকের।
এদিনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃনমূলও। তৃণমূলের পক্ষে সাংসদ সৌগর রায় জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী এবং বিজেপির বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন।










