হাসপাতালে শুয়েই টাকা নিত মন্ত্রী, আদালতে চাঞ্চল্যকর দাবি আনিসুরের।

প্রতি মাসে ১০ লক্ষ্য টাকা হাসপাতালে শুয়েই নিত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক , শুক্রবার আদালতে চাঞ্চল্যকর দাবি আনিসুরের। আনিসুর ও তাঁর ভাই জ্যোতিপ্রিয়র টাকার মেশিনের কাজ করত বলেই জানায় ইডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution case)-র জাল যতই গুটিয়ে আনছেন ইডি ততই  জালে ধরা পড়ছে একের পর এক মহারথী। এই রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হয় রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর পরেই গ্রেফতার হয় তাঁর একের পর এক ঘনিষ্ঠ। গত বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় ইডির জালে ধরা পরে জ্যোতিপ্রিয়র আর দুই ঘনিষ্ঠ আনিসু্র রহমান ও তাঁর ভাই। আনিসুর দেগঙ্গার ব্লক সভাপতি। বৃহস্পতিবার দিনভর জেরার পরেই গ্রেফতার করে ইডি। বুধবার তাঁকে তোলা হয় আদালতে।

এদিন আদালতে এই দুই ভাইয়ের কাছথেকে পাওয়া একাধিক গুরুত্বপূর্ণ নথি আদালতে জমা করেছে ইডি। পাশাপাশি এদিন আদালতে চাঞ্চল্যকর দাবি করে আনিসুর ও তাঁর ভাই। এই দুই ভাই দাবি করে যে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁদের কাছ থেকে প্রতি মাসে ১০ লক্ষ্য টাকা করে নিত। একই সাথে ইডি জানায় জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাব রক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে এই লেনদেনের একাধিক তথ্য তাঁদের হাতে লেগেছে। আনিসুর ও তাঁর ভাই জ্যোতিপ্রিয়র টাকার মেশিনের কাজ করত বলেই জানায় ইডি। অর্থাৎ তাঁদের হাত দিয়েই রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution case)-র লক্ষ্য লক্ষ্য টাকা আদান প্রদান করা হত।

ইডি জানায় এই লক্ষ্য লক্ষ্য টাকা দেশের বিভিন্ন সংস্থা ছাড়াও বিদেশেও পাচার করা হত। সেই টাকা গরিব মানুষের টাকা বলেই দাবি ইডির। যদিও আদালত সূত্রে খবর, এদিন আদালতে কোন জামিনের আবেদন করেনি এই দুই অভিযুক্ত। তবে আদালতের তরফে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০ দিন ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১২ ই আগস্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর