আগামী ৮ তারিখ থেকে কি চলবে মেট্রো ? সিদ্ধান্ত হল না বৈঠকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন যাত্রী পরিষেবা বন্ধ থাকার পর আগামী ৮ তারিখ থেকে ফের চালু হতে চলেছে কলকাতা মেট্রো। শুধু মেট্রো পরিষেবাই চালু হবে, নাকি এর পাশাপাশি লোকাল ট্রেনও চলবে, তা নিয়ে টানাপোড়েন চলছে। আজ নবান্নে বৈঠকে বসার কথা মেট্রো রেল ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের।

কদিন আগেই রাজ্যের স্বরাস্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানান রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে মেট্রো ও রেল পরিষেবা চালু করা যেতে পারে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী জানিয়েছেন, রাজ্যের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রেল বোর্ডকে সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং রেলবোর্ডই স্বাস্থ্যবিধি নির্ধারণ করবে।

কিন্তু আজ সেই বৈঠক হল কিন্তু সিদ্ধান্ত হল না , যে ৮ তারিখ থেকেই মেট্রো পরিষেবা শুরু হবে কিনা। জানা গিয়েছে, এদিনের আলোচনার নির্যাস তুলে ধরা হবে, মেট্রোরেলের জেনারেল ম্যানেজারের কাছে। তার সবুজ সংকেতের পরই মুখ্য়সচিবের সঙ্গে আরেক প্রস্থ আলোচনা সম্ভব। আজ আলোচনায় কেন্দ্রের গাইডলাইন মেনেই শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা।

একটি ট্রেনে সব মিলিয়ে ৪৫০-র বেশি যাত্রী থাকতে পারবে না। সামাজিক দূরত্ব বাজায় রাখতে একটা আসন ছেড়ে আরেকটা আসনে বসতে হবে যাত্রীদের। দাঁড়ানোর ক্ষেত্রেও রাখা হয়েছে নির্দিষ্ট নিয়ম। মেট্রোর হাতল ধরে দাঁড়ালেও রাখতে হবে এক মিটারের ব্যবধান। এদিনের আলোচনায় ছিল টোকেন বা স্মার্ট কার্ডের প্রসঙ্গ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন