নজরবন্দি ব্যুরো: করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে বিশ্ববাসীর। কুড়ি-একুশের করোনা কাটা ভুলে নতুন করে সমস্ত কিছু শুরু করার ভাবনা থাকলেও ফের সকলের রাতের ঘুম উড়িয়েছে এই মারন ভাইরাস। রয়টার্স সূত্রে খবর , এবার করোনা আক্রান্ত হয়েছেন সাত বারের ব্যালিন্ডিওর বিজয়ী এলএম টেন।
আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্ত, মেট্রোতে ফের বন্ধ হচ্ছে টোকেন


আগামীকাল ই ফ্রেঞ্চ কাপে মাঠে নামবে ফ্রান্সের এই ফুটবল দল। তবে তার আগে মেসির কোভিড পজিটিভ ধরা পড়ায় চিন্তার ভাজ দেখা দিয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। পিএসজি সূত্রে খবর, গত শনিবার রাতেই করোনায় সংক্রমিত হয় তাদের এক সাপোর্টিং স্টাফ। তবে তখনও পর্যন্ত নিরাপদে ছিল দলীয় ফুটবলাররা।
করোনার কবলে মেসি! মন খারাপ অনুরাগীদের
তবে আগামীকাল মাঠে নামার আগে আজ কোভিড টেস্ট করাতেই সামনে আসে এই হতাশা জনক রিপোর্ট। যেখানে এই জনপ্রিয় আর্জেন্টাইন তারকার পাশাপাশি করোনার কবলে পড়তে হয় দলের আরো চার ফুটবলার কে। যাদের মধ্যে রয়েছেন, লেফট ব্যাক জুয়ান বার্নাট, রিজার্ভ গোলরক্ষক সার্জিও রিকো ও বছর উনিশের মিডফিল্ডার নাথান বিতুমাজালা। তবে এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এল এম টেন অনুরাগীদের মধ্যে।








