ভারতে আবারও ‘মেসি জ্বর’! তবে এবার তিনি স্বশরীরে আসছেন না—তবুও উত্তেজনা কম নয় একটুও। সোশ্যাল মিডিয়ায় Lionel Messi-র ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে জল্পনা। ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক অভিনব অভিজ্ঞতা—যেখানে ভার্চুয়াল মাধ্যমেই ছুঁয়ে দেখা যাবে কিংবদন্তির জীবন ও কেরিয়ার। প্রশ্ন একটাই—এই আয়োজন কি কলকাতায়ও হচ্ছে? নাকি বঞ্চিত হচ্ছে শহর?
কী এই ‘Messi Experience’?
এটি কোনও সাধারণ প্রদর্শনী নয়, বরং এক সম্পূর্ণ ইমার্সিভ (immersive) অভিজ্ঞতা। প্রায় ৭৫ মিনিটের এই ইভেন্টে Lionel Messi-র গোটা ফুটবল যাত্রাকে তুলে ধরা হবে অত্যাধুনিক AR (Augmented Reality) প্রযুক্তির মাধ্যমে।


রোজারিওতে শৈশব, FC Barcelona-এ সোনালি সময়, লকার রুমের অনুভূতি—সব কিছুই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। পাশাপাশি থাকছে ইন্টারঅ্যাকটিভ ফ্যান জোন, যেখানে ছবি তোলা ও ভার্চুয়ালভাবে মেসির কাছাকাছি যাওয়ার সুযোগ মিলবে।

কোথায় হচ্ছে এই আয়োজন?
ভারতের মোট দুই শহরে আয়োজিত হচ্ছে এই বিশেষ ইভেন্ট—


- মুম্বই: ২০ মার্চ থেকে, সেঞ্চুরি মিলস, লোয়ার প্যারেল
- বেঙ্গালুরু: ১৯ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, একটি প্রিমিয়াম মলে
অর্থাৎ, আপাতত তালিকায় নেই কলকাতা। ফলে বাংলার ফুটবলপ্রেমীদের কিছুটা হতাশা থাকলেও ভবিষ্যতে নতুন শহর যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
টিকিট কীভাবে পাবেন?
এই ইভেন্টের টিকিট পাওয়া যাচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম BookMyShow এবং অফিসিয়াল ওয়েবসাইটে।
টাইম স্লট অনুযায়ী টিকিটের দাম আলাদা। পরিবার বা কর্পোরেট গ্রুপের জন্য বিশেষ প্যাকেজও রাখা হয়েছে।







